স্বরচিত একগুচ্ছ অণু কবিতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একটি অনুকবিতা পোস্ট শেয়ার করতে এসেছি। মাঝে মাঝে কবিতা লিখতে বেশ ভালো লাগে ।তাই চেষ্টা করি কবিতা লিখতে। তবে সবার কবিতা পড়তেও আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কিছু অনু কবিতা লিখে থাকি। অনু কবিতাগুলো ছোট হলেও মনের সম্পূর্ণভাব এক একটি কবিতায় ফুটিয়ে তোলা যায়। এই অনু কবিতাগুলো মূলত দাদার কাছ থেকে শিখেছি ।কেননা অণু কবিতা সম্বন্ধে আগে তেমন কোন ধারণা ছিল না। দাদার কবিতাগুলো পড়তে পড়তে একটা সময় নিজেও চেষ্টা করেছি কবিতা লিখতে । হয়তো সেরকম ভাবে লিখে উঠতে পারিনি ।তবুও চেষ্টা করে যাচ্ছি। এটি আমার আঠারো নাম্বার অনু কবিতা ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
অনু কবিতাগুলো শুরু করার পূর্বে কবিতার মূলভাব সম্বন্ধে একটু আলোচনা করে নেই। মূলত শরতের আকাশে চমৎকার মেঘের ভেলা ভেসে বেড়ায়। মনে হয় যেন সেই ভেলার মাঝে নিজেকে হারিয়ে ফেলি ।শরতের আকাশ আমার ভীষণ ভালো লাগে ।চমৎকার শরতের আকাশের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েই মূলত প্রথম অনুকবিতাটি লেখা।
আমাদের জীবনটা এলোমেলো হলেও আমরা প্রতিনিয়ত সেই এলোমেলো জীবনকে গোছানোর চেষ্টা করছি এবং অন্ধকারাচ্ছন্ন জীবনের মাঝেও আলো খোঁজার চেষ্টা করি ।এটাই জীবন, এটাই জীবনের নিয়ম।
আমাদের জীবনটা বড্ড জটিল। জীবনের হিসাব মিলানো খুবই কঠিন। তবু আমরা সবসময় চেষ্টা করি জীবনের হিসাব মেলাতে ।কিন্তু সেই হিসাব মেলাতে মেলাতেই আমাদের জীবন প্রদীপটা একটা সময় নিভে যায়।
ভালোবাসার মানুষকে যখন হারিয়ে ফেলা যায় তখন তার অপেক্ষায় প্রতিটি প্রহর গুনতে হয়। সে প্রতীক্ষার কোন শেষ হয় না ।জীবনটা অল্প হলেও প্রতীক্ষার প্রহর যেন ফুরাতে যায় না ।সেটা দীর্ঘ থেকে সুদীর্ঘ মনে হয়। আর বিরহের ব্যথাও প্রচন্ড তীব্র মনে হয়।
স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
শরতের আকাশের মেঘের ভেলায় উড়ে বেড়াচ্ছে ।
ভালো লাগে অজানার পথে ঘুরে বেড়াতে,
আবেগী হয়ে মেঘের ভেলায় ভাসতে ।
জীবনটা খুব এলোমেলো
লাগে নাকো একটুও ভালো ।
তবুও জীবনের মাঝে
খুঁজে চলেছি একটু আলো।
জীবন টা বড়ই জটিল
অদ্ভুত হিসাব মেলাতে গিয়ে
হয়ে যায় সব গরমিল।
তবুও জীবনের হিসাব মেলাতে মেলাতে
নিভে যায় জীবন প্রদীপ ।
তোমায় হারিয়ে ফেলেছি
খুঁজে চলেছি ,
দূরে অন্ধকার নক্ষত্রের মাঝে।
তোমার দেখা পাবনা,
জানি এ প্রতীক্ষার নেই সীমানা।
তবুও অপেক্ষার প্রহর গুনতে গুনতে
সময় ফুরিয়ে আসছে ।
জীবনের সময় সীমা খুবই অল্প।
তবুও বিরহের ব্যথা তীব্র।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | OPPO Reno8 T |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
বেশ দারুণ অনু কবিতা লিখেছেন আপু। খুবই ভালো লাগলো কবিতা গুলো পড়ে। বিশেষ করে শেষের দুইটা কবিতা অনেক বেশি ভালো লেগেছে। প্রথম কবিতাটাও খুব সুন্দরভাবে লাইনগুলো সাজিয়েছেন। এত চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপু শেষের কবিতা দুটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এই চমৎকার অনু কবিতা গুলো পড়ে। কোন কবিতার মধ্য দিয়ে মনের বেশ একাধিক ভাব প্রকাশ করা যায়। ঠিক তেমনি কিছু অনুভূতি প্রকাশ করেছেন এই কবিরাগুলোর মধ্যে দিয়ে। কবিতাগুলো বেশ দারুন ছিল আপু।
আপনার কাছে আমার কবিতাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগল। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আজকে আপনি আমাদের মাঝে বেশ ভালো লাগার কিছু অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার মধ্যে কিছুটা বিরহ অনুভূতি খুঁজে পেয়েছি। তবে কবিতাগুলো বেশ দারুন ছিল। সুন্দরভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাই আপনি কবিতার মাঝে বিরহের অনুভূতি খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু আমাদের এলোমেলো জীবনকে প্রতিনিয়ত গোছানোর জন্য চেষ্টা করছি।কেউ গোছাতে পারছে আর কেউ বোঝাতে পারছে না।যাইহোক আজকে আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে আমার বেশ ভালো লাগলো।এই টাইপের কবিতা গুলো পড়তে আমি বেশ পছন্দ করি।এরকম কবিতার লাইনগুলোতে জীবনের অন্যরকম মানে খুঁজে পাওয়া যায়।
ভাইয়া এই ধরনের কবিতা গুলো পড়তে আপনি বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অনু কবিতাগুলো পড়তো অনেক বেশি ভালো লাগে। কারণ অনু কবিতাগুলো যেন মনের অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করা হয়।
হ্যাঁ ভাইয়া অনু কবিতা গুলোর মাঝে মনের অনুভূতি সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার লেখা অনু কবিতা যেমন সুন্দর হয়েছে, তেমনি আমার কাছে পড়তেও অনেক ভালো লেগেছে। এ ধরনের কবিতা গুলো পড়তে এবং লিখতে দুটোই আমি অনেক পছন্দ করি। এভাবে কবিতা লেখার জন্য চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর কবিতা লিখতে পারবেন। অনেক সুন্দর করে ছন্দ মিলিয়ে লিখেছেন আপনি কবিতাগুলো।
আপু এ ধরনের কবিতা লিখতে এবং পড়তে দুটোই আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ আপু আজকে আপনি মনের অনুভূতি দিয়ে অনেক সুন্দর অণু কবিতা লিখেছেন। আপনার অণু কবিতাগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে অপেক্ষার প্রহর অনেক লম্বা হয়। আর ভালবাসার মানুষ যদি হারিয়ে যায় তার জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়। সুন্দর সুন্দর অনুভূতি দিয়ে অণু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন প্রতীক্ষার প্রহর আসলেই দীর্ঘ হয় ।অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community