চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি ।আমার আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি। এটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি আমার কাছে ।এর আগে কখনো আমি এই রেসিপিটি করিনি এবং খাইওনি। আমি আজ আমার মায়ের বাসায় এসেছি। দেখলাম মা এই রান্নাটি করবে। তাই আমি চিন্তা করলাম যেহেতু সম্পূর্ণ নতুন একটি রেসিপি তাই আমি পাশে থেকে নাড়াচাড়া দিব আর রান্নাটি শিখে নিব এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব।বন্ধুরা রান্নাটি হওয়ার পর কিন্তু খেতে বেশ চমৎকার হয়েছিল। খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি। |
|---|
চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি
| উপকরণ | পরিমান |
|---|---|
| পানি কচু | পরিমাণমত |
| চিংড়ি মাছ | পরিমাণমত |
| কাঁচা মরিচ | ৫টি |
| পেঁয়াজ কুচি | ৩ টি |
| রসুন কুচি | ১টি |
| হলুদ গুঁড়া | ১চা চামচ |
| ধনিয়া গুঁড়া | ১চা চামচ |
| লবন | স্বাদমতো |
| কালিজিরা | পরিমাণমত |
| তেল | পরিমাণমত |
| জিরা | পরিমাণমত |
প্রুস্তুতপ্রণালী
ধাপ-১
প্রথমে কচুগুলোকে কুচি করে কেটে ভালোমতো ধুয়ে নেই। তারপর একটি পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে দেই সিদ্ধ করার জন্য।
ধাপ-২
তারপর সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেই।
ধাপ-৩
তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে সামান্য পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেই।
ধাপ -৪
তারপর কালোজিরা ও কাঁচা জিরা দিয়ে দেই।
ধাপ-৫
তারপর ভালোমতো নেড়ে চেড়ে চিংড়িগুলো দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে ভেজে নেই।
ধাপ-৬
তারপর হলুদ গুঁড়া দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই।
ধাপ-৭
তারপর কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দেই।
ধাপ-৮
তারপর ভালো মতো নেড়েচেড়ে ভেজে কচুগুলি দিয়ে দেই।
ধাপ-৯
তারপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে নেড়েচেড়ে নেই।
ধাপ -১০
তারপর ধনিয়া গুড়া দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নেই।
ধাপ-১১
বেশ কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে রান্না করার পর হয়ে গেল আমার চিংড়ি দিয়ে পানি কচু রান্না।
ধাপ-১২
এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।
আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
কখনো চিংড়ি মাছ দিয়ে পানি কচুর চচ্চড়ি খাওয়া হয়নি। চিংড়ি মাছের রেসিপিটি দেখে খুব খেতে ইচ্ছে করছে। চিংড়ি মাছ দেওয়াতে মনে হচ্ছে যেন রেসিপি স্বাদ অনেক বেড়ে গেছে। আমার তো একটু টেস্ট করে দেখতে ইচ্ছে করছে আপু। আপনাকে ধন্যবাদ লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে এবং টেস্ট করতে ইচ্ছে করছে যেনে সত্যি ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি মন্তব্যের জন্য।
চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। আমার কাছে বিষয়টি ভালো লেগেছে।কচু খাওয়া হয়েছে অনেক কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি।কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন কচুতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ।আপনি যেহেতু এভাবে কখনো খাননি অবশ্যই একবার চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। ধন্যবাদ আপনাকে।
আমি আজকে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে কচু। আমার কাছে খুবই ভালো লাগে। তবে এভাবে ভাজির মতো করে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু অবশ্যই একদিন বাসায় এভাবে করে দেখবেন খেতে বেশ মজা লাগবে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
পানি কচুর কি অন্য কোন নাম আছে আপু । আমি এটা দেখে মান কচু মনে করছি । তবে কচুর যে কোন প্রজাতি চিংড়ি মাছের সাথে বেশ মানিয়ে যায় । আর এভাবে কুঁচি করে কেটে সিদ্ধ করার পর ভেজে রান্না করলে এর স্বাদ তো এমনিতেই অনেকটা বেড়ে যাবে বলেই মনে হচ্ছে ।
ধন্যবাদ আপু এমন ইউনিক একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
ভাইয়া পানি কচুর অন্য নাম আছে কিনা আমার জানা নেই ।তবে আমার রেসিপিটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
চিংড়ি মাছ দিয়ে কখনো এভাবে কচুর চরচরি খাওয়া হয়নি। আপনার রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আর এরকম ভাবে তাদের চিংড়ি মাছ দিয়ে কচুর চরচরি করা হয় তাহলে মনে হচ্ছে খেতে খুব মজা হবে. ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল। আপনি অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটি কতটা সুস্বাদু ।ধন্যবাদ।
চিংড়ি মাছ দিয়ে পানি কচু কি স্বাদের তরকারি যে একবার খেয়েছে সে ভুলতে পারবে না ৷আপু আমি অনেকদিনে একবার খেয়েছি ৷আজ আপনার করা রেসিপি টা দেখে মনে পড়লো ৷
খুব ভালো লেগেছে আপনার রেসেপি আপু ধন্যবাদ
আপনি যে এই রেসিপিটি একবার হলেও খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো ।আসলে এটি খেতে বেশ সুস্বাদু ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপু আপনার রেসিপিটি দেখে তো খুব লোভ লেগে গেল। আমার কাছে কচু জাতীয় যেকোনো জিনিস এমন চচ্চড়ি করলে খুব ভালো লাগে। আর সাথে চিংড়ি মাছ ও ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। অনেক ধন্যবাদ আপু এত মজাদার রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আমার রেসিপিটি দেখে যে আপনার লোভ লেগেছে জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।
চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি রান্নার রেসিপি দারুন হয়েছে আপু। তবে কালোজিরা দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার কাছে নতুন একটি রেসিপি শিখলাম। আমার মনে হচ্ছে গরম তেলে কালোজিরা দিলে আলাদা রকমের ফ্লেভার আসে। ধন্যবাদ আপনাকে আপু লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনি ঠিকই ধরেছেন কালোজিরা দেওয়ার জন্য আলাদা একটা ফ্লেভার এসেছিল। যার জন্য এটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মায়ের রান্নার স্বাদই আলাদা। কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে বেশ ভালো লাগে।কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। ধন্যবাদ
হ্যাঁ খেতে বেশ সুস্বাদু হয়েছিল ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
চিংড়ি মাছ দিয়ে পানি কচু চচ্চড়ি দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপু। পানি কচু দিয়ে চিংড়ি মাছ ভাজি খেতে অনেক মজা লাগে। আমার আম্মু মাঝে মাঝে রান্না করত।আপনি এতে কালো জিরার ফোড়ন দিয়েছেন যাতে করে গন্ধটা আরো হয়েছে। আপনি খুব সুন্দরভাবে পানি কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপি উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনি যেহেতু খেয়েছেন তাহলে তো আপু আপনি জানেন এটি খেতে কতটা সুস্বাদু। আসলে কালোজিরা দিলে এর টেস্ট আরো বেড়ে যায় ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।