টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি । আমি সব সময় ডিম আলু দিয়ে রান্না করি কিন্তু কখনো ডিম টমেটো দিয়ে রান্না করিনি । সেদিন আমার বোনের কাছ থেকে শুনলাম ডিমের মধ্যে টমেটো দিলে খেতে নাকি ভীষণ ভালো লাগে । একটু টক টক লাগে খেতে বেশ ভালোই লাগে । তাই শুনে আমিও আজ রান্না করে ফেললাম টমেটো ও আলু দিয়ে ডিম । খেতে কিন্তু সত্যিই ভীষণ সুস্বাদু হয়েছিল । আসলে এখন রোজার দিন । শেষ রাতে কেন জানি আমার মাছ খেতে ভালো লাগে না । বেশিরভাগ ডিম খাওয়া হয় । তাই আজ ডিমের এই ভিন্ন এই রেসিপিটি করলাম । আপনাদের ভাল লাগলে আপনারাও করে দেখতে পারেন । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি ।


টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি



20230405_224232.jpg



উপকরণপরিমান
ডিম৩ টি
আলু২ টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
টমেটো২ টি
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

Polish_20230406_231137810.jpg


প্রুস্তুতপ্রণালী


20230405_210858.jpg20230405_221556.jpg

তুমি ডিমগুলি সিদ্ধ করে নেই । তারপর একটি বাটিতে ডিমের খোসা ছাড়িয়ে হলুদ লবণ মাখিয়ে নেই ।

20230405_221632.jpg20230405_221725.jpg

তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে দেই । তেল গরম হলে ডিমগুলি দিয়ে ভালোমতো ভেজে নেই ।

20230405_221748.jpg20230405_221752.jpg

ডিমগুলি ভাজা হলে একটি বাটিতে তুলে রাখি ।তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।

20230405_221910.jpg20230405_222002.jpg

পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হলে সব গুঁড়ো মসলা , লবণ ও বাটা মশলা দিয়ে দেই ।

20230405_222015.jpg20230405_222021.jpg

তারপর মসলাটা একটু নেড়েচেড়ে টমেটোগুলো দিয়ে দেই ।

20230405_222032.jpg20230405_222048.jpg

তারপর আলু দিয়ে টমেটো আলু মশলার সঙ্গে ভালো মতো মেশিয়ে নেই ।

20230405_222129.jpg20230405_222930.jpg

তারপর একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে আলু ও টমেটো সিদ্ধ করে নেই ।

20230405_222943.jpg20230405_223001.jpg

আলু টমেটো সিদ্ধ হয়ে এলে ডিম গুলো দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই ।

20230405_223129.jpg20230405_223150.jpg

তারপর ঝোলের জন্য একটু বেশি পানি কাঁচামরিচ ও জিরা গুড়ো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করি ।

20230405_224041.jpg20230405_224232.jpg

পানি টেনে ঝোল গাড় হয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার টমেটো আলু দিয়ে ডিমের রেসিপি । এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে । আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। ডিমের রেসিপি আমার খুবি পছন্দের। আপনার রেসিপি পরিবেশন খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া ডিমের রেসিপি আপনার পছন্দের জেনে ভালো লাগলো । আসলে এভাবে খেতে কিন্তু বেশ ভালই লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

টমেটো আর আরো দিয়ে আপনি খুব চমৎকার সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। আপনাদের রেসিপি দেখে ভীষণ ভালো লাগতেছে। আসলে আমি এ ধরনের রেসিপি অনেক বেশি পছন্দ করি।

 3 years ago 

আপনি এ ধরনের রেসিপি বেশি পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।

 3 years ago 

ডিমের তরকারি আমার খুবই পছন্দের একটা তরকারি। মাঝে মাঝেই ডিম রান্না করি,কিন্তু কখনো এরকম করে টমেটো দিয়ে ডিম রান্না করা হয়নি। আপু আপনি আলু ও টমেটো দিয়ে অনেক সুন্দর করে রেসিপি টি উপস্থাপন করেছেন যা দেখতে খুবই লোভনীয় লাগছে।আপনার রেসিপি টি দেখে শিখে নিলাম আগামীতে বাসায় বানিয়ে খাবো।লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটি আমিও প্রথম তৈরি করলাম ।খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল । আপনিও একবার তৈরি করে দেখতে পারেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন তো। আসলে এরকম রেসিপি গুলো আমি ভীষণ পছন্দ করি খেতে। টমেটোও আলু দিয়ে ডিম রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আপনার রেসিপির কালার কম্বিনেশন দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে রেসিপিটি। আপনার রেসিপিটির উপস্থাপনা খুবই সুন্দর ভাবে সবার মাঝে তুলে ধরেছেন যা দেখে যে কেউ খুবই সহজে তৈরি করতে পারবে।

 3 years ago 

আপু রেসিপিটি দেখতে যেমন ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু সেরকম সুস্বাদু হয়েছিল। আর এ ধরনের রেসিপি আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপু আপনি তো দেখছি বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ৷ ডিম আমার অনেক পছন্দের ৷ আপনি ডিম ভেজে নিয়ে টমেটো এবং আলু দিয়ে দারুণ ভাবে রান্না করেছেন ৷ আপনার রেসিপি দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ভাইয়া আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে জেনে সত্যি বেশ ভালো লাগলো । আসলে এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 3 years ago 

ডিমের রেসিপি আমার খুবই প্রিয়। আজকে আপনার টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি দেখিয়ে সুস্বাদু মনে হচ্ছে। খুবই সুন্দরভাবে রেসিপিটি পরিবেশন করলেন। ধাপে ধাপে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ভাইয়া রেসিপিটি শুধু দেখতেই সুস্বাদু মনে হচ্ছে তা নয় খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । আপনিও একবার বাড়িতে এভাবে খেয়ে দেখতে পারেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপনি আমার খুবই ফেভারিট একটা রেসিপি তৈরি করেছেন। টমেটো ও আলু দিয়ে ডিম রান্নার রেসিপি দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এই রেসিপিটা খুবই সহজেই তৈরি করা যাবে যেকোনো সময়। আপনার রেসিপিটি খুবই লোভনীয় লাগছে দেখতে। রেসিপির কালার দেখেই জিভে জল চলে এসেছে।

 3 years ago 

হ্যা আপু আপনি ঠিকই বলেছেন এই রেসিপিটি যে কোন সময় খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপনার বোন ঠিকই বলেছে আপু। সত্যিই অনেক ভালো লাগে টমেটো দিয়ে ডিমের ঝোল রান্না করলে। আপনি প্রথমবার এইভাবে টমেটো, আলু দিয়ে ডিমের তরকারি রান্না করেছেন নিশ্চয়ই অনেক সুস্বাদু লেগেছে আপনার। আমারও অনেক সুস্বাদু লাগে খেতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর পরিবেশণও অনেক সুন্দর ছিল।

 3 years ago 

হ্যাঁ আপু খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল । এভাবে পরবর্তীতে আবারো রান্না করবো । আপনিও একবার খেয়ে দেখতে পারেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আপনি এই রেসিপিটি আপনার বোনের মাধ্যমে জানতে পেরেছেন। ‌ ডিম রান্নার মধ্যেও যে এরকম ভাবে টমেটো দেওয়া হয় সেটা জানতাম না এই প্রথম আপনার এই রেসিপির মাধ্যমে দেখলাম। দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল বিশেষ করে টমেটো দেওয়ার কারণে একটু টকটক হয়ে গিয়েছিল। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া আমিও কখনো ডিমের সঙ্গে টমেটো দিয়ে খাইনি । এ বারই প্রথম খেয়েছি । আর আপনি ঠিকই বলেছেন টক একটু হয়েছিল এজন্য খেতে আরো বেশি সুস্বাদু লাগছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38