কাঁচা আমের কাশ্মীরি আচার

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি । আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার । এখন কাঁচা আম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে । আর এখনই আচার বানানোর সময় । তাইতো দেরি না করে দ্রুত বানিয়ে ফেললাম কাঁচা আমের কাশ্মীরি আচার ।এই আচার টি আমার কাছে খেতে বেশ ভালো লাগে । ডালের সঙ্গে খেতেও বেশ চমৎকার লাগে ।আমি প্রতিবছরই এই আচারটি করার চেষ্টা করি । তাই এবারও করেছি । আশা করছি এই আচারটি আপনাদের কাছেও ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি কাঁচা আমের কাশ্মীরি আচার ।


কাঁচা আমের কাশ্মীরি আচার



20230512_215203.jpg


Polish_20230521_234326769.jpg

উপকরণপরিমান
কাঁচা আম২কেজি
আদা১ টুকরো
শুকনা মরিচ৪ টি
চিনি৪ কাপ
লবন১/২চা চামচ
ভিনেগার১ কাপ

প্রুস্তুতপ্রণালী


20230512_164012.jpg20230512_164145.jpg

প্রথমে আমগুলোকে ভালোমতো কেটে , ধুয়ে , রোদে এক ঘন্টা শুকিয়ে নেই ।

20230512_205719.jpg20230512_205802.jpg

তারপর একটি কড়াই চুলায় বসিয়ে দেই । তারপর চিনি দিয়ে দেই ও ভিনেগার দিয়ে দেই ।

20230512_205831.jpg20230512_210102.jpg

চিনিটা একটু জ্বাল করে নেওয়ার পর লবণ দিয়ে দেই ।

20230512_210231.jpg20230512_210324.jpg

তারপর আমগুলি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেই ।

20230512_211332.jpg20230512_211535.jpg

তারপর আদা কুচি ও শুকনো মরিচ কুচি দিয়ে দেই ।(শুকনো মরিচের বিচি বের করে ফেলে দিয়েছি।)

20230512_211907.jpg20230512_214909.jpg

তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে আঠালো হয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কাশ্মীরি আচার।

20230512_215203.jpg

এখন একটি প্লেটে উঠিয়ে নেই । খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

কাঁচা আমের যেকোনো আচার খেতেই আমার ভিষণ পছন্দ। আর কাশ্মীরি আমের আচার ছোট বড় সবাই খুব পছন্দ করে।এই আচার আমিও করি ছেলের জন্য। দারুন মজার আচারের রেসিপি শেয়ার করেছেন। এখন খেতে ইচ্ছে করছে।😂 কি আর করার বানাতে হবে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি এখনো বানাননি তাড়াতাড়ি বানিয়ে ফেলুন । আম কিন্তু পেকে যাচ্ছে । পরে কাঁচা আম খুঁজে পাওয়া যাবে না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

যত প্রকার আচার আছে তার মধ্যে আমের আচার খেতে আমার বেশি ভালো লাগে। আর আমের সিজনে তো আমের আচার ছাড়া চলবেই না। আপনি খুবই সুন্দর ভাবে আমের আচার তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে শেয়ার করেছেন এবং যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে মজাদার সুস্বাদু কাশ্মীরি আমের আচার।

 3 years ago 

আপু আপনার মত আমিও আমের আচারই সবথেকে বেশি পছন্দ করি । এটি ছাড়া আর অন্য আচার আমার তেমন একটা ভালো লাগে না । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

একদম ঠিক এখনই আমের আচার বানানোর পারফেক্ট সময়। এ সময় আচার না বানালে পরে আর বানানো যায় না আম পেকে যায়। আর এই কাশ্মীরি আচারটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আসলেই খুব ভালো লাগে ।আপনার আচার দেখে তো লোভ লাগছে। আচারের কালার টা কিন্তু অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

হ্যাঁ আপু পরে আম আচার বানানোর আর সুযোগ থাকে না । আমগুলো পেকে যায় । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে।
কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপি অসাধারণ লেগেছে আমার কাছে, ভাবছি এভাবে একসময় তৈরি করে দেখবো। অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আসলে ভাইয়া আচার মনে হয় আমাদের সবারই পছন্দ । এই জন্য নাম শুনলেই জিভে জল চলে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।

 3 years ago 

কাঁচা আমের কাশ্মীরি আচার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে, তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু । আর আচার দেখে খেতে ইচ্ছা হবারই কথা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আচার সে তো লোভনীয় খাবার, এমন আচার পছন্দ করে না কে? আপনার কাঁচা আমের কাশ্মীরি আচার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনার আচার দেখে যেকেউ তৈরি করতে পারবে। তবে আপনি দেখছি শুকনো মরিচের বিচি ফেলে দিয়েছেন।যাইহোক আচারের কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

মরিচের বিচি ফেলে দিয়েছি, যাতে ঝাল না হয় । আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাঁচা আমের চাটনি আমারও খুব ফেভারিট।
আর টক টক মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খেতে আমার আরো বেশি ভালো লাগে দেখেই তো জিভে জল চলে আসলো।।
আপনার প্রস্তুত প্রণালী দেখলে যে কেউ এমন ভাবে প্রস্তুত করে খেতে চাইবে কেননা অত্যন্ত লোভনীয় হয়েছে।।
তবে আজ হঠাৎ করেই মজার একটি বিষয় লক্ষ্য করলাম তিন আপুর পোস্ট একই সিরিয়ালে পেলাম।

 3 years ago 

ভাইয়া আচারটি যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে । এভাবে খেতে বেশ ভালই লাগে ।আর আমাদের পোস্ট বেশিরভাগ দিনে একই সময়ে থাকে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাঁচা আমের কাশ্মীরি আচার তেরি রেসিপি। কিছুদিন আগে বাড়িতে আমার আম্মু তৈরি করেছিল এই রেসিপি খেতে বেশ সুস্বাদু লেগেছিল। আপনিও বেশ অনেক প্রকারের মসলা দিয়ে এই রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে।

 3 years ago 

ভাইয়া আপনি মনে হয় ভালোভাবে লক্ষ্য করেননি আমি সেরকম কোন মসলা ব্যবহার করিনি। জাস্ট চিনি, আদা ,মরিচ দিয়েছি । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আমের আচার আমার ভীষণ প্রিয়। তবে আমি খুব একটা আচার তৈরি করতে পারি না। আপু আপনার তৈরি করা এই আচার রেসিপি দেখেই তো জিভে জল চলে এসেছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আমিও আগে আচার তৈরি করতে পারতাম না ।এখন মোটামুটি বেশ ভালই পারি । বেশ কয়েক রকমের আচার করেছি এবার । ধীরে ধীরে সবগুলো শেয়ার করব । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আমের আচার দেখলেই আমার জীভেতে জল চলে আসে আপু। আমের কাশ্মীরি আচার রেসিপিটা বেশ দুর্দান্ত করে রান্না করেছেন আচারের কালার দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন আচার দেখলে যে কারো জিভে জল চলে আসে । এটি খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে যে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38