আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি। বাইম মাছ ভুনা করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর যদি আলু দিয়ে ভুনা করা হয় তাহলে তো এর স্বাদ আরো বেড়ে যায়। তাই আমি মাঝে মধ্যে এই মাছটি আলু দিয়ে ভুনা করি। খেতে কিন্তু বেশ ভালো লাগে ।আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন খেতে ভালই লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি।

আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি


Polish_20221217_231055746.jpg


Polish_20221217_231213669.jpg

উপকরণপরিমান
বাইম মাছ৮ পিছ
আলু২টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া পাতাপরিমাণমত
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


20221212_132521.jpg20221212_132553.jpg

প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে আলু গুলি দিয়ে দেই ।আলুগুলো বাদামি করে ভাজা হলে একটি বাটিতে উঠিয়ে রাখি।

20221212_132610.jpg20221212_132824.jpg

তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেই। পেঁয়াজ কুচি বাদামি করে ভাজা হলে সব বাটা মসলা ও লবণ দিয়ে দেই।

20221212_132911.jpg20221212_132928.jpg

তারপর সবগুঁড়ো মসলা দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে মসলা টা একটু কষিয়ে নেই।

20221212_132956.jpg20221212_133036.jpg

তারপর মাছগুলো দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেই।

20221212_133139.jpg20221212_133153.jpg

তারপর একটু পানি ও আলু দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি।

20221212_133244.jpg20221212_133938.jpg

তারপর কাঁচা মরিচ দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে পানি শুকিয়ে মাছগুলো কষিয়ে নেই।

20221212_134017.jpg20221212_134056.jpg

তারপর ঝোলের জন্য বেশি পানি ও ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি।

20221212_134744.jpg20221212_134804.jpg

তারপর জিরা গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে পানি শুকিয়ে নেই।

20221212_135200.jpg20221212_135357.jpg

পানি শুকিয়ে মাখামাখা হয়ে এলে ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে বাইম মাছ ভুনা রেসিপি। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 4 years ago 

আপু আলু দিয়ে বাইম মাছ বেশ মজার করে রান্না করেছেন।এভাবে কখনও রান্না করে খাওয়া হয়নি।আপনি প্রথমে মাছ ভুনা করছেন এরপর আলু দিয়ে রান্না করেছেন দেখতে বেশ মজার হয়েছে বুঝা যাচ্ছে।এভাবে একদিন আলু দিয়ে ভুনা করে রান্না করে খেয়ে দেখতে হবে আশা করি খেতে ভালো লাগবে ধন্যবাদ।

 4 years ago 

আপু আপনি যেহেতু এভাবে কখনো খান নি তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন ভালো লাগবে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

শীতের এই সময়ে নতুন আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার দেখতে অসাধারণ। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন রং। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

হ্যাঁ আপু খেতে বেশ সুস্বাদু হয়েছিল।আপনিও খেয়ে দেখবেন ভালো লাগবে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

আলু দিয়ে বার মাছ রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়,একদম ঠিক বলেছেন আপনি।
রেসিপিটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। এমন মাছের রেসিপির ঝোল ঘন বা মাখামাখা হয়ে আসে তখন খেতে বেশ ভালো লাগে।

 4 years ago 

হ্যাঁ আপু এভাবে মাখা মাখা করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আচ্ছা আমরা এটাকে বাইন মাছ বলি। সে বাইম হোক আর বাইন হোক,টেস্ট একই,মাছ একই।তবে আমাদের বাড়িতে এই মাছ রান্না করার সময় আগে ভেজে নেওয়া হয়। ডাইরেক্ট মশলাতে কাঁচা মাছ দিয়ে রান্না কখনো করে খাইনি। তবে বাংলাদেশের মানুষের কমবেশি সকলেরই হাতের রান্না ভালোই হয়।আপনারা যখন এভাবে খান নিশ্চয়ই খেতে ভালোই লাগে।

 4 years ago 

আপু আমরা এই মাছ টিকে কখনো ভেজে রান্না করি না ,তাহলে এর স্বাদ কমে যায় ।এই ভাবে ভুনা করে রান্না করলে খুবই স্বাদের হয়।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বাইম মাছ খুবই মজাদার স্বাদের একটি মাছ। আর আপনি বললেন আলু দিয়ে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় সত্যিই দ্বিগুণ হয়ে যায়। আর আপনার বানানো আলু দিয়ে বাইম মাছের ভুনা দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে রান্নাটি। আর প্রতিটি ধাপের ফটোগ্রাফী ও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 4 years ago 

হ্যাঁ খেতে খুবই মজার হয়েছিল।এভাবে কখনো না খেয়ে থাকলে অবশ্যই খেয়ে দেখবেন ।ভালো লাগবে।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 4 years ago 

বাইম মাছ খুবই মজাদার একটি মাছ। কিন্তু এই মাছটা সবসময় পাওয়া যায় না। ছোট বেলায় মা নারকেল দিয়ে বড় বড় বাইম মাছ এর রেসিপি বানাতো খেতে অনেক মজাই ছিল। আপনার রেসিপি দেখে ছোট বেলায় মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। আপনি রেসিপি দেখে মনে হচ্ছে এটা খুবই মজাদার একটি রেসিপি হয়ে। উপস্থাপনা টা হয়ে দারুণ। আলু দিয়ে যে কোন রেসিপি রান্না করলেই সেটা আমার কাছে অনেক মজা লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

ভাইয়া আমার রেসিপি দেখে আপনার মায়ের হাতের রান্নার কথা মনে পড়েছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38