দাঁত নিয়ে ভোগান্তি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি । আর সেটি হচ্ছে আমার দাঁত নিয়ে ভোগান্তির গল্প । বেশ কিছুদিন থেকে দাঁত নিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়েছি । আসলে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা । আসলে কথাটা একদম সত্য । আমরা সাধারণত দাঁতে কোন সমস্যা না হলে খুব একটা পাত্তা দেই না । যখন সমস্যাটি ছোট থেকে আস্তে আস্তে বড় হয় তখন সেটা আমাদের নজরে আসে । আমার ক্ষেত্রেও ঠিক তেমনটি হয়েছে । বেশ কিছুদিন থেকেই দাঁতে প্রথমে হালকা শিরশির অনুভব করতাম । সেটা আমি খুব একটা পাত্তা দেইনি । তার কিছুদিন পর থেকে হঠাৎ আবিষ্কার করলাম দাঁতে বেশ ব্যথা এবং একটা ছিদ্র অনুভব করলাম । তারপর ব্যথা সহ্য করতে না পেরে দ্রুত ডাক্তারের কাছে গেলাম ।


দাঁত নিয়ে ভোগান্তি



20230513_171124.jpg

তারপর ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার দাঁতটিকে রুট ক্যানেল করার কথা বললেন । এই দাঁতটি ছিল আমার একদম শেষের দাঁত যেটাকে বলে আক্কেল মাড়ি ।এই দাঁতটি উঠেছেই অল্প কিছুদিন আগে । আর ওঠা মাত্রই ছিদ্র ,খুবই ঝামেলার একটি দাঁত । আর এই দাঁতের আগের দাঁতে আমার দু'বছর আগে ক্যাপ পড়ানো হয়েছে ।যার কারণে শেষের দাঁতটি তুলে ফেলে দিতে পারছিনা । তারপর রুট ক্যানেল করলাম । কিছুদিন ভালো থাকার পর আবারো সেই দাঁতটিতে ব্যথা অনুভব করলাম । বেশ ব্যথা তারপর আবারও ডাক্তারের কাছে গেলাম । তখন ডাক্তার পরীক্ষা করে বলল রুট ক্যানেল তো ঠিকই আছে । আমি বললাম তাহলে এত ব্যথা কেন ? তিনি বললেন এই ব্যথা থাকবেই । মাঝে মাঝে হবে আবার মাঝে মাঝে সেরে যাবে । কিছু করার নেই । কিন্তু কথাটা আমার কাছে ভালো লাগলো না । সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই থাকবে । তাই ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তারের কাছে গেলাম । দাঁত বলে কথা ,ব্যথা তো সহ্য করা যায় না ।



20230513_171141.jpg

নতুন ডাক্তার এক্স রে করে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলেন । তারপর বললেন প্রথমে পুটিং লাগিয়ে দেখি । পুটিং যদি থাকে তাহলে তো ভালো , না হলে পরবর্তীতে অন্য স্টেপ নিতে হবে । এভাবে ব্যথা তো রাখা যাবে না । তারপর পুটিং লাগানোর পর বেশ কিছুদিন ভালো ছিলাম । তিন মাস পর আবারো ব্যথা অনুভব করলাম এবং পুটিং খুলে গিয়েছিল । তারপর আবারো ডাক্তারের কাছে গেলাম তখন তিনি চেক করে দেখলেন । বললেন যেহেতু এটায় কাজ হয়নি তাহলে পাশের দাঁতের ক্যাপ খুলে আবার নতুন করে ক্যাপ বাড়িয়ে লাগালে এটা ঠিক হবে । তখন কি আর করার ব্যথা কমার জন্য ডাক্তার যা বলেছিল সেটাই করতে রাজি হয়ে গেলাম । তারপর ক্যাপ খোলা হল ।ক্যাপ খোলা যে কতটা কষ্টের সেটা বুঝতে পারলাম ।ক্যাপ পড়তেও যেমন কষ্ট খুলতে তার থেকেও বেশি কষ্ট ।

20230513_171621.jpg

এই ডাক্তার আমাদের শহরের বেশ নামকরা একজন ডাক্তার ছিলেন । মোটামুটি ভালোই চিকিৎসা দেন ।এজন্য এনার কাছে আসা । ক্যাপ খোলার পর ব্যথা কমার জন্য অ্যান্টিবায়োটিক দিলেন এবং কয়েকদিন পরে যেতে বললেন । ক্যাপের মাপ নিয়ে রাখলেন ।তারপর বেশ কয়েকদিন পরে আবার গেলাম । যেয়ে বললাম আমার ব্যথা কিন্তু কমেনি ।তখন তিনি বললেন ব্যথা অবস্থায় ক্যাপ পরানো যাবে না । তখন তিনি আবারো ব্যথার ঔষধ দিলেন । তারপর আবারো কয়েকদিন পর গেলাম । তখন ক্যাপ পড়াতে গিয়ে দেখলাম , ক্যাপ লাগছে না ।বলল একটু ডিফেক্ট আছে । কয়েকদিন পরে আবার আসেন । খোঁচাখুঁচি করাতে আবারো ব্যথা হলো । আবারও অ্যান্টিবায়োটিক দিলেন । এবার বলেছেন একদম ব্যথা কমে গেলে তারপর আসবেন ।



20230513_171404.jpg

এখন পর্যন্ত যাওয়া হয়নি । তবে ব্যথা এখন সেরে গিয়েছে । দু-একদিনের মধ্যে আবার যাব । দেখা যাক ক্যাপ টি ঠিকমতো লাগানোর পর ওই দাঁতের সমস্যা কমে কিনা । এভাবেই দাঁত নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিলাম গত বেশ কিছুদিন ধরে । আপনারা দোয়া করবেন যেন দ্রুতই আমার দাঁতের সমস্যার সমাধান হয় ।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 3 years ago 

ঠিক তাই আপু, আমরা বাংঙ্গালীরা কোন কিছু অল্প থাকতে পাত্তা দেই না। যখন বড় হয় তখন দৌড়াদৌড়ি করি। আশা করি আপনি আপনার দাতের ব্যাথা থেকে খুব তাড়াতাড়ি পরিত্রান পাবেন।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।সবসময় ভালো থাকবেন শুভকামনা রইল ।

 3 years ago 

আপু, দাঁতের ব্যথা হলে খুবই অসহ্য লাগে, আপনার মত আমারও দাঁতের সমস্যা হয়েছিল, আর তখনই বুঝতে পেরেছিলাম দাঁতে ব্যথা হলে কি রকম যন্ত্রণা হয়। তবে এখন যে ডাক্তারের চিকিৎসাধীন আছেন তার ঔষধে আপনার ব্যথা ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো। দাঁত নিয়ে ভোগান্তি সেই সম্পর্কে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া দাঁতের ব্যথা খুবই খারাপ ব্যথা । অসহ্য যন্ত্রণা সহ্য করা মুশকিল । আপনার যেহেতু এই সমস্যা হয়েছিল তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আছে । ব্যথা হলে কেমন লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

দাঁতের ব্যাথা যে কি জিনিস সেটা আমি হাইস্কুলে পড়া অবস্থায় টের পেয়েছিলাম। তখন দাঁতের চিকিৎসা করানোর পর আর কখনো দাঁত ব্যাথা হয়নি। তবে অনেক দিন আগে ফিলিং করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে রুট ক্যানেল করা দরকার। তবে আমার দাঁতের কোনো ব্যাথা নেই। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

রুট ক্যানেল করার দরকার হলে তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, না হলে পরে পস্তাতে হবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

 3 years ago 

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি , যখন লেখাটি পড়ছিলাম তখন আমার অতীতের পেশার কথা মনে পড়ে গিয়েছিল, বলা যায় এক প্রকার চোখের কোনে পানি চলে এসেছিল।

আহারে আমার অতীত। 🙏

 3 years ago 

ভাইয়া বিশ্বাস করবেন কিনা জানিনা এই লেখাটা যখন লিখছিলাম তখন আপনার কথা ভীষণ মনে পড়ছিল । আর আমার দাঁতের ডাক্তারের নামও কিন্তু শুভ । সত্যিই আপনাদের চমৎকার মিল । ভাইয়া জানিনা কেন জানি আপনার অতীতের পেশাটি ছেড়ে দেওয়ায় আমারও ভীষণ কষ্ট লেগেছিল । যেটা নিয়ে সারা জীবন সাধনা করেছিলেন ,পড়াশোনা করেছিলেন সেটা ছেড়ে দিতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে ।হয়তো বাধ্য হয়েছিলেন ,নিরুপায় ছিলেন । তবুও অতীত কখনো ভুলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে । যাই হোক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

ডাক্তারবাবু লন্ডন থেকে পাশ করে এসেছেন দেখে বোঝাই যাচ্ছে হাত যশ আছে হয়তো। তবে অনেক ডাক্তারি বাইরে থেকে পাশ করেও, ভালো সার্ভিস দিতে পারে না এটাও ঠিক কথা।আপনার এই কষ্ট দেখে নিজের দুদিন আগে একই ভোগান্তির কথা মনে পড়ছে।এই দুদিন আগেই ক্যাপিং করে এলাম একটা দাঁতে। আবার দুদিন পরে যাব আর একটা দাঁতের জন্য। এত খরচ হয়ে যাচ্ছে সে কারণে একটু সময় নিচ্ছি আরেকটা দাঁতে আরসিটি করাতে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর নরম জিনিস খান আপাতত। ভালো থাকবেন।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু অনেকেই বাইরে থেকে পড়াশোনা করলেও ভালো ডাক্তার হতে পারে না । যত বেশি প্র্যাকটিস করা যায় তত ভালো বুঝতে পারা যায়। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38