RE: "আমার বাংলা ব্লগ" এর ২য় বর্ষপূর্তি কিভাবে উদযাপন করতে চান? (2nd Years Celebration of Amar Bangla Blog)
যেকোন বিষয় একটানা অধিক সময় নিলে তার প্রতি বিষন্নতা চলে আসে। যদিও আমি গত বছর ছিলাম না, তবে একটানা দীর্ঘ সময় ধরে কোন কিছু করলে মানসিক ধৈর্যটা হারিয়ে যায়। ফলে ওই কাজের প্রতি আগ্রহটা কমে যায়।
তাই আমার মতামত অনুযায়ী, আমাদের এই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানটি তিনটা দিনে ভাগ করে নিতে পারি। প্রতিদিন ২ ঘন্টা বা তার একটু বেশি সময় নিয়ে করতে পারি। এক্ষেত্রে একদিকে যেমন ব্লগারদের মনো নিবিষ্ট হবে না। অন্যদিকে আমাদের শো-টা জাকজমক ভাবে শেষ করতে পারবো। যেহেতু আমাদের এই কমিউনিটির উদ্দেশ্য হল সবাই মিলে আনন্দ করা। এবং ওই সময়টা সুন্দর ভাবে উপভোগ করা।
১০০তম হ্যাং আউটে গান বলার জন্য আমরা অনেকেই অপেক্ষায় ছিলাম। কিন্তু কিভাবে নাম গুলো নেয়া হয়েছে সেটা জানা ছিল না। তাই আমি আশা করবো সামনের এই উৎসব মুখোর দিনে আমরা যেন এই সুযোগটা না হারায়। অবশ্যই এই সুযোগটা আমাদেরকে করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে।