You are viewing a single comment's thread from:

RE: বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ!!

in আমার বাংলা ব্লগ3 years ago

মানুষের বেঁচে থাকা একটা চ্যালেঞ্জ। আর এই বর্তমান সময়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করাটা মানুষের জন্য খুবই কষ্টকর। প্রত্যেকটা মানুষ কোন না কোন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে। কোন মানুষ এটা নিজের জায়গায় সুখী নয়। বর্তমানে মানুষের জীবনযাত্রার ব্যয় এত বেড়ে গেছে যা মানুষের অর্থের চাহিদা যোগান দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। স্বল্প আয়ের দেশ হিসাবে বর্তমানে পণ্যদ্রব্য যে দাম তাতে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা এতটাই খারাপের দিকে চলে গেছে আপনি ভালো থাকার চেষ্টা করলেও কোন না কোন দিক দিয়ে আপনাকে জড়িয়ে নেবে। সৃষ্টিকর্তার আইন বাদ রেখে যখন আমাদের নিজস্ব আইনে জীবন পরিচালনা করব তখন এভাবেই আমাদের সামনে বিপদ এগিয়ে আসবে। আমাদের শান্তি পেতে হলে অবশ্যই সৃষ্টিকর্তার দিকে এগিয়ে আসতে হবে। আপনি খুবই চমৎকার ভাবে লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36