RE: ছোটবেলার মতো করে শবেবরাত উদযাপন।
শবে বরাত মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। অতীতের সময় শবে বরাত খুবই গুরুত্ব ভাবে উদযাপন করতো। হেলা রুটি গোস্ত ভাত রান্না করতো এবং এগুলো বিকেলে একত্রিত করে সিন্নি করত। আসলে সেই সময়টা অনেক মধুর ছিল। তবে এখন শুনি ইসলামে এটা নাকি করা উচিত নয়। শুধু এবাদত করতে হবে। আপনি বন্ধুদের নিয়ে খুবই আনন্দ করেছেন। আপনাদের বাড়ি থেকে নিউ মার্কেট যেহেতু বেশি দূরে নয় তাই অল্প সময়ে পৌঁছে গেলেন। বন্ধুর ক্ষুধা লেগেছে বলে রেস্টুরেন্টে ঢুকলেন এবং নান রুটি খাসির কলিজা পরোটা ডাল ভাজি অর্ডার করলেন। যেহেতু আপনার পেট ভরা ছিল তাই আপনি খাবার খাননি। বন্ধুরা খাচ্ছিল এবং আপনি তাদের সাথে গল্প করছিলেন। খাওয়া শেষে আপনারা ফরিদপুর কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের দিকে গিয়েছিলেন। দেখলেন সেখানে বিভিন্ন ধরনের মেলা বসেছে। সবমিলে বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনার বন্ধুদের সাথে। আপনার জন্য শুভকামনা রইল।