পেনোগ্রাফি আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

" আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু "

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
০৩ রবিউল আউয়াল ১৪৪৪। ০৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ।

১৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।


ষড়ঋতুর শরৎকাল।

আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। যাইহোক সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...

IMG_20230918_143400.jpg


পেনোগ্রাফি আর্ট


আমি আপনাদের মাঝে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের মাঝে পেনোগ্রাফি আর্ট শেয়ার করলাম। এই ধরনের আর্ট আমি কখনো করি নাই। আজকেই প্রথম এই আর্টটি তৈরী করলাম। এই আর্ট এর কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের "ওগো বিদেশীনি" গান থেকে নিয়েছি। গানের এই লাইনগুলো আমার খুব পছন্দের। তাই ভাবলাম আজ পছন্দের লাইনগুলো দিয়েই পছন্দের মানুষের জন্য আর্টটি তৈরি করি। আমার আজকের এই আর্টটি আমার ভালোবাসার মানুষকে উৎসর্গ করে তৈরী করেছি। আশা করি এই আর্ট আপনাদের ভালো লাগবে।


উপকরণ সমূহ।

IMG_20230918_143959.jpg

ক্রমিক নম্বরউপাদান
এক্রেলিক কালার।
স্কেচ প্যাড।
রংয়ের বাটি।
ব্রাশ।
জেল পেন।
মার্কার পেন।


তৈরি চলছে।

IMG_20230918_131543.jpgIMG_20230918_132639.jpg
প্রথমে স্কেচ প্যাড এর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এরপর এখানে একটি মেয়ের ছবি আঁকিয়ে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_134213.jpg

এরপর এখানে মেয়েটির পাশে একটি ছেলের ছবি আঁকিয়ে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_140017.jpgIMG_20230918_140505.jpg
ছবি গুলো আঁকানো সম্পূর্ণ হয়ে গেলে এক্রেলিক রং দিয়ে সর্বপ্রথম মেয়েটির শাড়িতে রং করে নিয়েছি। শাড়িতে রং করা সম্পূর্ণ হয়ে গেলে মেয়েটির বডিতে ও চুলের খোঁপায় রঙ করে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_141655.jpg

এবার এখানে ছেলেটির পাঞ্জাবি, চুল ও বডিতে রং করে নিয়েছি। এইগুলো রং করা সম্পূর্ণ হওয়ার পর ফাঁকা জায়গায় হালকা করে রঙের প্রলেপ দিয়ে নিয়েছি। রং এর প্রলেপ দেওয়ার জন্য এখানে বেশ কয়েকটি রং ব্যবহার করেছি।


তৈরি চলছে।

IMG_20230918_142152.jpg

এবার এখানে নীল কালারের মার্কার পেন ব্যবহার করে আমার পছন্দের গানের কিছু লাইন লিখে নিয়েছি।


তৈরি চলছে।

IMG_20230918_142542.jpg

পূর্বের ন্যায় এখানেও ওই একই গানের পরবর্তী লাইনগুলো লিখে নিয়েছি। তবে এইগুলো লিখতে আমি সবুজ কালারের মার্কার পেন ব্যবহার করেছি।


তৈরি চলছে।

IMG_20230918_142755.jpg

এখানে গানের ওই লাইনের শেষ অংশটুকু লিখে আমার পেনোগ্রাফি আর্টি সম্পূর্ণ করেছি। এবং এই লেখাটি লেখার জন্য আমি জেলপেন ব্যবহার করেছি।


তৈরি চলছে।

IMG_20230918_142902.jpgIMG_20230918_142936.jpg
আমি পেনোগ্রাফি আর্টটি সম্পন্ন করার পর আমার নিজের হাতের একটি সিগনেচার দিয়েছি।


তৈরি সম্পূর্ণ ।

IMG_20230918_143333.jpg

এবার স্কেচপ্যাড থেকে মাস্কিং টেপ তুলে নেওয়ার পরে আমার পেনোগ্রাফি আর্ট তৈরি করা পরিপূর্ণভাবে সম্পন্ন করেছি ।

IMG_20230918_143400.jpg


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি পেনোগ্রাফি আর্ট

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খাইরুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ওয়াও! পুরোই নতুন একটি উপস্থাপনা দেখলাম ভাই। খুব ভালো লাগলো আপনার আঁকা পেনোগ্রাফি আর্ট টি দেখে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "ওগো বিদেশীনি" গান থেকে নেওয়া গানের লাইনগুলোও সত্যি খুব সুন্দর। সবমিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল। শুভ কামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আপু চেষ্টা করেছি এই পেনোগ্রাফির আর্ট সুন্দর ভাবে তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার তৈরি কোন জিনিস যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজের কাছে অনেক ভালো লাগে। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার এই পোস্টটি পুরো ইউনিক একটি পোস্ট। খুবই ভালো লেগেছে পেনোগ্রাফি নামে যে কিছু একটা আছে সেটা আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপন অনেক সুন্দরভাবে করেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

যাক ভাই তাহলে আমি মনে করি এই পেনোগ্রাফির আর্ট তৈরি করা আমার সার্থক হয়েছে। যেহেতু আপনি এমন একটি পেনোগ্রাফি আর্ট হয় সেটা আপনার জানা ছিল না কিন্তু আমার এটা দেখে আপনি জানতে পারলেন। খুব ভালো লাগলো ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই আপনার এই আর্ট অবশ্যই সার্থক হয়েছে। আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার জন্য শুভকামনা রইল সব সময়।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ কালার কম্বিনেশন সব মিলিয়ে দুর্দান্ত আর্ট ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ, অসাধারণ একটি আর্ট করেছেন ভাইয়া। এই আর্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আর্ট গুলো তৈরি করা অনেকটাই কঠিন। আপনি তো দেখছি বেশ নিখুঁতভাবে আর্ট টি তৈরি করেছেন। ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে এ ধরনের পেনোগ্রাফি আর্ট গুলোর দেখতে অনেক সুন্দর লাগে। তবে এটি তৈরি করতে আমার পুরা একদিন কেটে গেছে। যেহেতু আমরা প্রফেশনাল আর্টিস্ট নয়, তাই আমাদের দেখে দেখে সময় নিয়ে কাজ করতে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর আর্ট করেছেন। এ ধরনের আর্ট করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা সেই সাথে সৃজনশীলতার প্রয়োজন। আপনি বেশ নিখুঁতভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি পোস্ট উপহাস
স্বরূপ করে দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। তবে কমেন্টে শেষের দিকে আপনার একটু ভুল রয়েছে আশা করি ঠিক করে নিবেন।

 3 years ago 

আপনার কাছ থেকে একদম ভিন্ন ধরনের আর্টের নাম জানতে পারলাম। পেনোগ্রাফি আর্ট আগে কখনো করা হয়নি। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাদের সামনে একটি ইউনিক আর্ট করে নিয়ে আসতে পেরেছি এটা আমার বেশ ভালো লাগলো। যেহেতু এই আর্ট আপনি এর আগে দেখে নিন এবং এর নামও জানতেন না। আমার তৈরি এই আর্ট দেখে আপনি এর নাম জানতে পারলেন। ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

একদমই ভিন্ন ধরনের একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি৷ এরকম আর্ট আমি কখনো দেখিনি। এরকম আর্ট আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করার জন্য৷

 3 years ago 

আমার তৈরি করা দেখতে পেরে ভীষণ ভালো লেগেছে আপনার এটা জানার পরে নিজের কাছে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

পেনোগ্রাফি আর্ট সত্যি ভাই দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি আপনার ভালোবাসার মানুষটি কে উৎসর্গ করেছেন জেনে খুশি হলাম। ওগো বিদেশীনি গানটি সত্যি শুনতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া ইউনিক আইডিয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই কিছু কিছু সময় নিজের ভালোবাসার মানুষকে কিছু দিতে পারলে খুব ভালো লাগে। আর তাই এ পেনোগ্রাফে আর্ট তৈরি করে আমি আমার ভালোবাসার মানুষের জন্য উৎসর্গ করেছি। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63164.29
ETH 1874.36
USDT 1.00
SBD 0.37