একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২০ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ।

১৫ সফর ১৪৪৫ হিজরি। ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20240825_105727_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

অন্তহীন গহ্বরের নিশ্বস চলেছে সাগরে,
কথার মূর্ছনায় লহরিত জলে ভাসে দুঃখ,
দিনের হাওয়ার কুয়াশায় মিশে যায়,
কল্পনায় মিশে থাকে আশা ও স্বপ্ন।

অনু কবিতা-২

রাত্রির আকাশে সোনালী চাঁদ প্রেমের গান,
চাঁদের কিরণ গায় রূপকথা শুকনো পাতায়
চাঁদের আলো তলিয়ে যায় অতীতে ছায়ায়
মেঘের স্বপ্নের গাঁথা রাত্রির নীরব রাস্তায়।

অনু কবিতা-৩

সত্য কথা স্নিগ্ধ বাতাসের মতন সত্য
মিথ্যা চুম্বক আকর্ষণের খেলা জালানা
যেখানে মিথ্যার নেই কোন ক্ষমার যোগ্যতা
জীবনের বাস্তব কথা বলা ঠিক সত্য যেটা।

অনু কবিতা-৪

উচুঁ আকাশে উড়ে চলে পাখিরা দলবেঁধে
পাখির চোখে দেখতে পায় প্রেমের দৃশ্যপট।
মুক্তির গানে সুর বাঁধে নিশীতে উড়ে যায়।
নিজের মতো করে দলের সঙ্গে তাল মিলিয়ে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছোট ছোট এই ধরনের অণু কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই ছন্দের সাথে ছন্দ মিলিয়ে প্রতিটি লাইন লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সুন্দর করে আপনি অনেকগুলো অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন টপিক তুলে ধরে যদি এরকম অনু কবিতা গুলো লেখা হয়, তাহলে একটু বেশি ভালো লাগে। আমি এরকম কবিতা গুলো লিখতে যেমন পছন্দ করি, তেমনই আমার কাছে কবিতাগুলো পড়তেও খুব ভালো লাগে। আপনার আজকের এই অনু কবিতা গুলোর মধ্যে আমার কাছে প্রথম অনু কবিতাটা বেশি ভালো লেগেছে।

 2 years ago 

খুব চমৎকার ভাবে আপনি কিছু অনুকবিতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা অনুকবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর কবিতা গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতার ছোট ছোট লাইনগুলোর মাঝেও অনেক গভীরতা রয়েছে ভাইয়া। আপনি কিন্তু বেশ ভালো কবিতা লিখেন। আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ছোট ছোট কোন কবিতা গুলো পড়তে যেমন ভালো লাগে আবার আবৃত্তি শুনতেও খুবই ভালো লাগে। খুব সুন্দর কয়েকটি অনু কবিতা লিখেছেন ভাইয়া। অনু কবিতার লাইন গুলো একদম হৃদয় ছুঁয়েছে আমার।এত সুন্দর ভাবে লাইনগুলো লিখেছেন পড়ে
বেশ মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতার গুলোর ভাষা অসাধারণ। এবং আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। এই ধরনের কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে। মনের অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখলে এবং অনু কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি অনু কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে অনু কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের অনু কবিতা গুলো যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।

 2 years ago 

অনু কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি৷ সবসময় আমি আমাদের কমিউনিটির সবার অনু কবিতা গুলো পড়ার চেষ্টা করি৷ আজকে আপনিও খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ এত সুন্দর একটা কিছু অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷