একগুচ্ছ অনু কবিতা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি @tuhin002
from Bangladesh
০৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।
১৬ জামাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ১৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
| বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে আমিও ভাল আছি। |
|---|
🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀
অনু কবিতা-১
একটা দেশ আছে নামও অচীন দেশ
জানা আছে কি সে দেশের রাস্তাটা কোন দিকে?
উঁচু পাহাড়গুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে।
দেখে মনে হয় সময়টা যেন থমকে গেছে।
অনু কবিতা-২
স্বপ্নের পৃথিবী রহস্যের বুননে একা আমি
হেঁটে চলেছি অন্ধকারে কোথায় যাব জানি না।
তবে রহস্যের ঘেরা এই পৃথিবীতে সুখের জন্য
এক টুকরো জায়গা তো হবে প্রকৃতির বিশালয়েতে।
অনু কবিতা-৩
নদীর বুকে অন্ধকারে আলো জলকানি
মাঝেমধ্যে কেঁপে ওঠে উঠে শব্দের গর্জনে।
রাতের পাখিরা উড়ে চলে গন্তব্যের দিকে
সবাই এখানে অজানা ভাষায় যেন কথা বলে।
অনু কবিতা-৪
অপেক্ষাটা বড়ই কঠিন,তবুও অপেক্ষা করে
অপেক্ষা করে তার ভালোবাসার মানুষের জন্য
যে কিনা অচেনা পথ ধরে হেঁটে চলেছে।
যে পথে নেই কোন নিশানা, নেই কোন ঠিকানা।
পোস্ট বিবরণ
| শ্রেণী | অনু কবিতা |
|---|---|
| ডিভাইস | poco M2 |
| লেখক | @tuhin002 |
| লোকেশন | মেহেরপুর |
আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সমাপ্ত
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
মামা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা লাইনের সাথে ছন্দের বেশ মিল রেখে কবিতা লিখে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
https://x.com/ABashar45/status/1858863725567934929?t=vtdRGvdJadkN3oWoQ_WInQ&s=19
https://coinmarketcap.com/community/post/343985353
বরাবরের মতো আজকের কবিতা গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া। আপনার লেখা ছোট ছোট অনুভূতিগুলো পড়তে খুবই ভালো লাগে । আপনার লেখা অনু কবিতা এক ও দুই আমার কাছে ভীষণ ভালো লেগেছে । শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ সুন্দর কবিতা লিখলেন ভাইয়া খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর আপনি অনুভূতি দিয়ে কবিতা গুলো লিখে আমাদেরকে উপহার দিলেন। কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। যদি হয় এই ধরনের কবিতাগুলো পড়ে বেশ আনন্দ পাই। অনেক ধন্যবাদ আপনাকে।
আজ আপনি আমাদের মাঝে চারটি অনু কবিতা প্রকাশ করেছেন। আর এই চারটি কবিতাই আলাদা আলাদা ধরনের বিষয়বস্তুকে প্রকাশ করেছে। এছাড়াও এই অণু কবিতাগুলোর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে।
জলকানি নাকি ঝলকানি? তিন নম্বর কবিতা একটু দেখবেন তো দাদা। প্রথম কবিতাটা সব থেকে ভালো লেগেছে। বাকিগুলোও ভালো। অনুভূতিগুলোকে আপনি বেশ গুছিয়ে ছোট্ট ছোট্ট কবিতার মধ্যে তুলে ধরেছেন।
আজকে আপনি সুন্দর মনের অনুভূতি দিয়ে চমৎকার চারটি অনু কবিতা লিখেছেন। আসলে ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে। আর চমৎকার অনুভূতি দিয়ে অনেকে সুন্দর অনু কবিতা লিখে। ভিন্ন ভিন্ন ট্রাফিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।