গজল কভার :- ওরে মানুষ হইছো বেহুশ।
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
বর্তমান সময়ে খুব সুন্দর সুন্দর গজল বের হয়েছে। আর এইসব গজলগুলো শুনতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি বেশ কিছু গজল গেয়ে আপনাদেরকে শুনিয়েছি। বরাবরের মতো আজকেও একটি খুব সুন্দর গজল আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। আজকে যে গজলটি গায়বো সেটা হলো ওরে মানুষ হইছো বেহুশ । এই গজলটি প্রতিটা কথা নেওয়া হয়েছে মানুষের জীবন থেকে অর্থাৎ বর্তমান মানুষের যে অবস্থা সেই সম্পর্কে এই গজলটি গাওয়া হয়েছে। সত্যিকার অর্থে মানুষ বেহুশ হয়ে গেছে কারণ তারা পরকালের কথা আর ভাবে না। আমরা দুনিয়া করতে করতে আমাদের দুনিয়াদারিতেই আমাদের জীবন শেষ করে দিচ্ছি। পরকালের একটা জীবন আছে সেখানে যে আমাদের সারা জীবন থাকতে হবে এই বিষয়টি আমাদের মাথায় নেই।যাইহোক আজকে আমি ওরে মানুষ হইছো বেহুস গজলটি আপনাদের সামনে গেয়ে উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে।
ওরে মানুষ হইছো বেহুশ
মিছা এই দুনিয়ার পিছে ,
জবাব দিহি করতে হবে
বিচার দিনে খোদার কাছে।
লাল্লু কাল্লু কত আইলো
খোদায় করে অবিশ্বাস!
ত্যাড়া মানুষ সোজা হবি
উঠবে যখন মরণ শ্বাস!!
মিছা দুনিয়ার লোভে পড়ে
খোদাকে গেছো ভুলিয়া ,
ভুলে গেছো ছাড়তে হবে
রঙের এই দূনিয়া!
নতুন কিছু বলদ আবার
হইছে হেথায় আমদানী।
সময় হইছে এবার তাদের
দিতে হবে প্যাদানী।
কোরআন হাদিস মানেনা যে
তিরস্কারে বোখারী (রঃ)
বুঝবি সেদিন যাবি যে দিন
শূণ্য করে ঘরবাড়ি।
আল্লাহ তাদের শাস্তি দিবে
যা করেছো পাপ,
রাঘব বোয়াল রাজা বাদশা
পায়নি কভু মাপ।
সময় আছে তওবা করো
খোদার কাছে চাও মাফি।
তানা হলে কাজ হবেনা
পরকালে তাঁর নাম জপি।
ছেড়ে দিলাম খোদার হাতে
সবার জন্য্ নসিহত।
সময় আছে বেছে নাও
সঠিক সরল সত্য পথ।
🥀গানের কিছু তথ্য🌹
গজল:- ওরে মানুষ হইছো বেহুশ।
🍁শিল্পী:-নূর মোহাম্মদ নূরু।
গজল কভার:- তুহিন।
| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। |
|---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সংগীত পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি সংগীত শুনতে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো সংগীত একদম ধারাবাহিক ভাবে বলার চেষ্টা করেছেন। আপনার কন্ঠ বেশ দারুন।
আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে আমার ভীষণ ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
গজলটা তো সত্যিই খুব সুন্দর। ইসলামী সংগীত গুলো শুনতে ভালোই লাগে। তবে এই গজলটা কখনো শোনা হয়নি। আপনি সত্যি খুব সুন্দর ভাবে পুরো গজলটা কভার করেছেন। প্রথমবারের মতো আপনার কন্ঠে গজলটা শুনে ভালো লাগলো। বরাবরের মতোই খুব সুন্দর কন্ঠে গেয়েছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গজল কভার করে শেয়ার করার জন্য।
জি আপু ইসলামী সংগীত শুনতে সব সময় অনেক ভালো লাগে। আর তাই চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে একটি ইসলামী সংগীত আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
https://x.com/ABashar45/status/1887861301474709780?t=3x4za9b3Cdw6i7Sx_RUq6g&s=19
ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে গজল কভার করেছেন। আপনার গজল পরিবেশন এর কন্ঠটা খুবই ভালো লাগলো। এই জাতীয় সুন্দর সুন্দর গজল গুলো আমি ভালোবাসি। এই সমস্ত গজল গুলো শুনলে যেন মন জুড়িয়ে যায়। এত সুন্দর গজল কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সত্যিকার অর্থে যেসব সুন্দর গজল এখন এসব গজলগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে।
ইসলামিক সংগীত আমি অনেক পছন্দ করি। যদিও আমি গাইতে পারি না সেভাবে। তবে শুনতে বেশ ভালো লাগে তাই মাঝেমধ্যে মোবাইলে শুনে থাকি। আপনি অনেক সুন্দর একটা ইসলামিক সংগীত আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার কন্ঠটা বেশ মধুর।
পারবো না এমন কোন কিছু নেই। আপনি চেষ্টা করবেন দেখবেন আপনিও পারবেন।
অসাধারণ হয়েছে আপনার গজল কভার। আপনার কন্ঠে এই গজল শুনে খুবই ভালো লেগেছে। প্রথমবার আপনার কন্ঠে গজল শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের গজল গুলো শুনলে একেবারে মন জুড়িয়ে যায় খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সামনে সুন্দর একটি ইসলামী সংগীত পরিবেশন করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে আরও বেশি উৎসাহিত করার জন্য।