নাটক রিভিউ :- ভবোঘুরে পর্ব ২২।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ২৪ - ১০ - ২০২৪)
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ২২"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
|---|
| নাটকের নাম | "ভবঘুরে" পর্ব - ২২। |
|---|---|
| পরিচালক | আল- হাজেন। |
| অভিনয় | আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ। |
| দৈর্ঘ্য | ১৯ মিনিট ৩০ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ১২ মে ২০২২ ইং। |
নাটকের সারসংক্ষেপ |
|---|
২২ তম পর্বের নাটকের প্রথমে দেখা যায় তারা তিন বন্ধু ও একত্রে একটা বিষয় নিয়ে কথা বলছে। আসলে তারা গ্রামের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে থাকে। একদিকে যেমন তারা মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিসগুলো চুরি করে নিয়ে যায়। আবার অন্যদিকে মানুষের উপকার করার জন্য তারা সেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করেও থাকে। এক কথায় বলতে হয় সাধু চোর।আখম হাসানের ভালবাসার মানুষের টা অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে এটা তার বন্ধুরা মেনে নিতে পারছে না। তাই তার বন্ধুরা তাকে বারবার বোঝাতে চাচ্ছে যে সে খুব ভালো মেয়ে তার মত মেয়ে গ্রামে একটাও নেই তাই তুই তাকে কোনভাবেই হাতছাড়া করিস না। আমরা সবাই গিয়ে তার বাবার সাথে কথা বলে নিশ্চয় তিনি বুঝতে পারবেন। এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় এবং শেষ পর্যন্ত সে রাজি হয় এবং তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
এদিকে আখম হাসানের বাবা চাচি এবং মা সবাই মিলে কথা বলছিল তাদের বিষয় নিয়ে। বেশ কিছুদিন আগে একটা লোকে সিএনজি বিক্রি করে দিয়েছে। সেই টাকা পরিশোধ করেছে তার বাবা। আবার একদিকে তার ছোট চাচীর একটি খাসি ছিল সেটা খেয়ে ফেলেছে । আবার গ্রামের এক ব্যক্তি ছয় বিঘা জমির উপরে কলা বাগান ছিল সেই কলা গাছ সবকিছু কেটে তারা বাইরে বিক্রি করে দিয়েছে। এই নিয়ে তার চাচা এবং বাবা বেশ উদ্বিগ্ন। এই বিষয়টা তার মাকে বলতে গিয়ে তার মা কোনভাবে মেনে নিতে পারছে না। এদিকে তার চাচা তারা ভাইকে বলছিল যে ভাই আমি খোঁজখবর কি দিব কিন্তু তার বাবা তার বিষয়টা মানা করে দেয় । আসলে তারা এই টাকাগুলো যে কি করে তারা কোনভাবেই বুঝে উঠতে পারছে না।
এদিকে তারা কথা দিয়েছে মাস্টার মশাই কে যেকোনো ভাবে তাকে ১০ হাজার টাকা দিবে। কিন্তু সময় এগিয়ে আসছে তারা কোনভাবে টাকা ম্যানেজ করতে পারছে না। আর এই কারনে ঝন্টু ঝন্টুকে বলছে আমার বাড়িতে একটা গরু আছে সেই গরুটা কিভাবে বিক্রি করা যায় তার কাছ থেকে পরামর্শ চাচ্ছে। তখন তার বন্ধু বলছে এই বিষয়ে আমার জানা নেই তবে আমাদের গ্রামে একজন কসাই রয়েছে আমরা তার কাছে থেকে এটা জানতে পারি । এই কথা শুনে আখম হাসান বলছে আমার এত সুন্দর গরুটা তার কাছে বিক্রি করে দেবো আসে জবাই করে দিবে। তখন তার বন্ধু বলছে আমি তো সেটা বলিনি শুধু তার কাছ থেকে আমরা জানতে যাব কত দাম হতে পারে। এই কথা শোনার পরে তারা সেখান থেকে উঠে যায় এবং সেটা জানার উদ্দেশ্যে চলে যায়।
গত পর্বে শান্তর চাকরিটা খেয়ে নেয়ার জন্য ম্যানেজার বেস উঠে পড়ে লেগেছে এবং তার চাকরিটা চলেও গেছে। এদিকে শান্ত যাকে আশ্রয় দিতে গিয়ে নিজের চাকরিটা হারিয়েছে সেই লোকটা ম্যানেজারকে বারবার বলতেছিল আপনি কিন্তু ইচ্ছা করলেই তা চাকরিটা ফিরিয়ে দিতে পারেন। কিন্তু ম্যানেজার তাকে বলছিল আপনি তার কথা বাদ দেন আপনি এখানে যতদিন পারেন থাকবেন কারণ ম্যাডাম আপনার আত্মীয়। তখন উনি বলছিল এখানে আমি থাকতে পারবো না কারণ আমার বিশেষ কাজ রয়েছে কিন্তু আপনি যদি পারেন এই বিষয়টা আপনি একটু দেখবেন। এই কথা শোনার পরে ম্যানেজার তখন তাকে বল আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এত করে বলছেন সেহেতু আমি দেখব বিষয়টা। না যা বলেছিল মালিকপক্ষ যদি চায় তাহলে আমি চেষ্টা করব।
এদিকে আজকেও আখম হাসানের ছোট চাচির গলার হার হারিয়ে গেছে। এই নিয়ে তার স্বামীর কাছে তার অভিযোগ দিচ্ছে এবং বলছে যদি আমার এটা না দাও তাহলে আমি পুলিশের কেস করবো। দোষে কান্নাকাটি করতেছে এবং তার স্বামীর সামনে বলতেছে। আসলে পুলিশের কথা শুনে সেই লোকটাও বেশি হতবাক হয়ে যায় আসলে বিষয়টা তারাও বুঝতে পারছে না তার গলার হার কিভাবে হারিয়ে গেল। কিন্তু তার চাচী সন্দেহ করছে আখম হাসান ছাড়া এই কাজটি কেউ করতে পারে না। কিন্তু আদৌ সে এটা করেছে কিনা তাও নির্দিষ্ট কোন প্রমাণ নাই। নাটকের এই অংশটি এখানেই শেষ হয়ে যায় পরবর্তী আবারও বর্ম নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভবঘুরে নাটকের এটি ২২ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা অন্যায় করে এবং সেই অন্যায় অন্যের উপরে চেপে দেয় । নাটকের সব সময় বাস্তবতা তুলে ধরে এ নাটকের এই পর্বটি ঠিক তেমনি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরেছে। আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
|---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৮ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/ABashar45/status/1849271604184052152?t=dAUWgQ9duv2IjGoeiCl4Nw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর ভাবে আপনি ভবঘুরে নাটকের ২২ তম পর্বের রিভিউ সবার মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এই নাটকের এই পর্বের পুরো রিভিউটা পড়তে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি এরকম নাটক গুলোর রিভিউ পড়ার জন্য। দেখতে দেখতে এই নাটকের ২২ টি পর্ব শেষ হয়ে গেলো। অনেক ধন্যবাদ আপনাকে এই নাটকের রিভিউটা শেয়ার করার জন্য।
আপনি প্রতি সপ্তাহে আমার শেয়ার করা নাটকগুলো দেখে থাকেন এটা আমার ভীষণ ভালো লাগে ধন্যবাদ আপনাকে।
বেশ চমৎকারভাবে নাটকটির রিভিউ করেছেন। দেখতে দেখতে নাটকটির বাইশটি পর্ব শেষ। প্রত্যেকটি পর্ব আমার অবশ্য পড়া হয়নি। তবে এই পর্বটি পড়ে বেশ ভালো লাগতো। দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই নাটকটার কাহিনী অনেক বেশি সুন্দর ছিল। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে। আর এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি নাটকটার রিভিউ পোস্টের মাধ্যমে কাহিনী টাকে সবার মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনি ঠিক বলছেন নাটোরের কাহিনী গুলো সত্যি বেশ সুন্দর ছিল এবং দেখো বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।