আমার লেখা একগুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
০৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

২১ জামাদিউল সানি১৪৪৫ হিজরি, ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


20241224_183102_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

কিছু মানুষ পিছু নেয় ক্ষতির জন্য
ভুলে যায় এটা তার হাতের নয়।
হয়তো কিছু সময় ভোগান্তি সম্মুখ
কপালে না থাকলে কি করে হবে দুঃখ।

অনু কবিতা-২

শীতের সকাল বেলা একটু শিশির ভেজা
চারপাশে কুয়াশার আড়ালে সূর্য সোনা।
হলুদরঙে সরিষার ফুলে প্রজাতির মেলা।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যে বিমোহিত চক্ষু।

অনু কবিতা-৩

অন্ধকারে যদি হারিয়ে যায় কখনো
খুঁজে নিয় আমায় অজানা পথে।
জানি পাবেনা আমায় কোন কিনারায়
স্বার্থপর হয়ে গেছে কখন তার ইশারায়।

অনু কবিতা-৪

দূরের পথে দাঁড়িয়ে আছি আপন মনে
কেউ বুঝি দু-হাত বাড়িয়ে ডাকে আমাকে।
পোড়ামন বোঝেনা বারবার এগিয়ে যাই
ভালোবাসা দু হাতটা বাড়িয়ে দিতে চাই।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর চারটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার প্রতিটা কবিতাই খুব সুন্দর হয়েছে। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ছোট ছোট ছন্দ দিয়ে এই ধরনের কবিতা লেখা হয় বলে পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ছন্দের মধ্য দিয়ে কবিতার সার্থকতা লুকিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

Screenshot_2024-12-24-18-39-55-643_com.coinmarketcap.android.jpg

 2 years ago 

Screenshot_2024-12-24-18-44-32-405_com.twitter.android.jpg

 2 years ago 

Screenshot_2024-12-24-18-47-18-349_com.android.chrome.jpg

 2 years ago 

Screenshot_2024-12-24-18-52-00-985_com.peak.jpg

 2 years ago 

৩ নং অনু কবিতাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া। আসলে হয়তো আমরা কখনো কখনো স্বার্থের কাছে হার মেনে যাই। তাই তো অন্ধকারে হারিয়ে যাই। অনেক ভালো লাগলো কবিতার লাইনগুলো। অসাধারণ লিখেছেন ভাইয়া।

 2 years ago 

আসলে আপু স্বার্থ এমন একটা জিনিস নিজের ভাইও পর হয়ে যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটা কবিতা ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে ২ এবং ৪ নং অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দরভাবে ছন্দ সাজিয়ে কবিতাগুলো লিখেছেন। এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করি আপু সব সময় কবিতা গুলো সুন্দর ভাবে লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কবিতা কিংবা অনুকবিতা সবটাই ভীষণ ভালো লাগে আমার। আপনি আজ একগুচ্ছ অনুকবিতা শেয়ার করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা অনুকবিতা গুলো আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা অনু কবিতা গুলো আপনার ভালো লেগেছে জেনে নিজের কাছে ভীষণ ভালো লাগলো।