এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা - শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারসহ সুস্থ আছি, ভালো আছি।আজ আপনাদের সাথে নতুন একটি পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণের কিছু মুহূর্ত। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷

IMG20241116173952.jpg


আমার আগের পোস্ট এ আমি আমার এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণের ১ম পর্ব শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। আজকে তার ই শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা গিয়েছিলাম শনিবার সন্ধ্যার পর। আমি, আমার হাজবেন্ড আর রংপুর থেকে আসা দুই ননদ মিলে গিয়েছিলাম। আগের পর্বেই শেয়ার করেছিলাম যে এই মেলা এবার ই ১ম অনুষ্ঠিত হচ্ছে। এবং চলবে আরোও ৩ দিন। অর্থাৎ ২৩ শে নভেম্বর, ২০২৪ শনিবার পর্যন্ত চলবে।

IMG20241116181305.jpg


IMG20241116174709.jpg



মেলায় ঘুরতে তো সকলেরই ভালো লাগার কথা৷ আসলে এমন মেলা গুলোয় নানা ধরনের জিনিস একসাথে একই ছাদের তলায় পাওয়া যায় বলেই মানুষের এত ভীড় হয়। এবারের এই মেলায় মেয়েদের জুতোর অনেক গুলো দোকান ছিলো। আমরা বেশ কয়েকটা দোকানের জুতার কোয়ালিটি দেখেছি। ডিজাইন তো বেশ ভালোই, সাথে কোয়ালিটি ও লোকাল কোয়ালিটির চেয়ে বেশ ভালোই মনে হয়েছে। আমার পা এ আবার সব জুতা টিকে না, তাই ইচ্ছে হলেও এমন সুন্দর সুন্দর জুতা কিনার সাহস পাই না। দেখেই শখ মিটাই আর কি! এছাড়াও মেয়েদের জুয়েলারির কালেকশন ও দারুণ ছিলো। যদিও ভীড়ের কারণে আমি বেশি ছবি তোলার সুযোগ পাই নি। তবে নানা দামের নানা জুয়েলারির কালেকশন ছিলো দেখার মতো। রেসিন দিয়ে তৈরি জ্যান্ত ফুলের লকেট বেশ জনপ্রিয়তা পেয়েছে ইদানীং, আর আসলেই সেগুলো দেখতে এত স্নিগ্ধ, যে দেখেই ভালো লাগবে- সেটাই স্বাভাবিক! আমি তো দেখে ভীষণ পছন্দ করেছিলাম - রেসিন দিয়ে বানানো লকেট গুলো দেখলে মনে হচ্ছিলো কোনটা রেখে কোনটা নেই! এত রিয়েলেস্টিক ছিলো ওগুলো।

IMG20241116182253~2.jpg


IMG20241116181232~3.jpg


IMG20241116180934~2.jpg


বাঙালির মেলার বড় আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া! এখানেও তার ব্যতিক্রম ছিলো না!! একটা পাশে সবগুলো স্টল শুধু খাওয়া দাওয়ার ই ছিলো। ছিলো নানা রকমের আচার, নানা রকমের পিঠা, আবার বোবার বিরিয়ানিও বাদ যায় নি। মিষ্টির দোকান ছাড়া আবার মেলা চলে নাকি! ওমা আবার দেখি নানা শুকনা আইটেম যেমন- বিস্কুট, চানাচুর, শনপাপড়ি, খাজা, চাল ভাজা, নারকেলের চিড়া- এসবের দোকানও ছিলো। আচার গুলো দেখতেই অনেক ইয়াম্মী ছিলো, আর মেয়ে মানুষ আচার দেখলে তো খেতে ইচ্ছে করবেই একটু.. তবে আনারসের আচার আইটেম দেখে আমি একটু অবাক হয়েছিলাম। ওটা অবশ্য খাই নি। এছাড়াও আলু- বোখারার আচার, আমের নানা পদের আচার, বরই আচার, তেতুল খাট্টা, জলপাই আচার, মিক্সড আচার বক্সে বক্সে সাজানো ছিলো। আমরা বেশ কয়েক টা পিঠা, মিক্স আচার, আইসক্রিম খেয়েছি। আর শনপাপড়ি, আচার, নারকেলের চিড়া নিয়ে নিয়েছি বাসার জন্য। মেলা থেকে রের হবো, সেসময় এ দেখলাম তার সামনেই বেশ কিছু রাইডের ব্যবস্থাও রয়েছে। ম্যাজিক কার্পেট এই বেশি লোক ছিলো। এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইড এর ব্যবস্থা ছিলো। দেখে ভালোই লাগছিলো, বিনোদন এর জন্য যথেষ্ট চেষ্টা করেছেন তারা।

আজ আর আমি কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

PUSS.png

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

IMG_20241121_212121~2.jpg

Screenshot_2024-11-21-11-40-44-31_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-11-21-11-39-11-17_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12~2.jpg

 2 years ago 

আপনার ঘুরাঘুরি করার আগের পর্বের মতো এই পর্বটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তবে মজার মজার আচারের ফটোগ্রাফি দেখে আমার অনেক লোভ লেগে গিয়েছে। মেলায় গেলে কিন্তু মজার মজার আচার আর আইসক্রিম অনেক বেশি ভালো লাগে খেতে। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন দেখে ভালো। অনেক সুন্দর করে শেষ পর্ব টা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

এরকম ভাবে ঘুরাঘুরি করতে আমি নিজেও খুব ভালোবাসি। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মেলায় গেলে এমনিতেই ভালো সময় কাটানো যায়। আপনি তো দেখছি খুব ভালো মুহূর্ত কাটিয়েছেন। এমনকি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন মেলা থেকে। আমার কাছে অনেক ভালো লাগলো পুরো পোস্টটা পড়তে।

 2 years ago 

আপনার তো মাঝে মাঝেই ঘোরাঘুরির পোস্ট দেখা হয় ভাই৷ আসলে ভাই ঢাকায় আমাদের তেমন বেশি সুযোগ হয় না ঘোরাঘুরির। তাই মেলাতে গিয়ে বেশ ভালোই লেগেছে।

 2 years ago 

এশিয়ান আন্তর্জাতিক মেলায় খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন পরিবারের সকলের সাথে। মেলাটি খুব বড় বলেই মনে হলো। তাছাড়া আন্তর্জাতিক মেলা মানে সেখানে অন্যান্য দেশ থেকেও স্টল দেয়া হয়েছিল নিশ্চয়ই। ভালো লাগলো আপনার দেওয়া পোস্ট এবং তার ছবিগুলি দেখে। ননদদের সাথে কোয়ালিটি টাইম কাটিয়েছেন। আচারের ছবিগুলি দেখে জিভে জল এলো।

 2 years ago 

আমাদের মূল আন্তর্জাতিক মেলা হয় জানুয়ারি মাস জুড়ে। সেটা অনেক বড় পরিসরে হয় দাদা। তার তুলনায় এটি তেমন বড় বলা যায় না। এই মাসে এই স্থানে এটিই ১ম বারের মতো আয়োজিত হয়েছে। তবে কালেকশন ভালোই ছিলো।

 2 years ago 

মেলায় যেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি মেলায় গিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। তবে এবারের এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলা মনে হচ্ছে একটু আগেই শুরু হয়ে গেছে। মেলায় তো যেতে পারলাম না আপনার পোস্টের মাধ্যমে মেলার ফটোগ্রাফি গুলো দেখে এবং আপনার অনুভূতিগুলো পড়ে বেশ ভালোই লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপু, এটা সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা টা না কিন্তু যে টা জানুয়ারি তে মাসব্যাপী হয়ে থাকে৷ ওটা তো এখন পূর্বাচলে হয়, জানুয়ারি তে হবে আর কি। এটা কয়েকদিনের জন্য ছিলো মাত্র।

 2 years ago 

সেদিন মিরপুর থেকে আসার সময় ভেবেছিলাম বিজয় স্মরণি তে নেমে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবো। কিন্তু সময় স্বল্পতার কারণে শেষ পর্যন্ত যাওয়া হয়নি। যাইহোক মেলায় গিয়ে তো দেখছি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পাশাপাশি, বাসার জন্যও অনেক কিছু কিনেছেন। মেলায় ঘুরাঘুরি করতে কিন্তু আসলেই খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাই। মেলা মানেই তো হরেক রকমের খাই দাই। খেয়েছিও আবার বাসার জন্যও নিয়ে এসেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37