মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৪ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো সঞ্জয় দত্ত বাড়িতে একা থাকাকালীন সন্ধ্যার দিকে কেউ যেনো এসে দরজায় কড়া নাড়ে। সঞ্জয় একটু ঘাবড়ে যায় এবং সে ভাবতে থাকে যে, এখানে কেউ আসলে তো আগে আমাকে ডাকবে অর্থাৎ গ্রামের কেউ যদি হয়ে থাকে। তবে যাইহোক, বিষয়টাও খুব একটা গম্ভীর ছিল না অর্থাৎ ভদ্র এবং বিষয়টা কিছুটা শহরের মতোই ছিল। এরপর সঞ্জয় আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলো খুলে দেখতে। কিন্তু তখনই তার মনে পড়ে গেলো ছেলেবেলার কথাটা। তখন তার মা একটা কথা বারবার বলত- মেঘলা সন্ধ্যায় দরজা খুলতে নেই, কখন কে আসে বলা যায়না।

তো সঞ্জয় সেই কথা মনে করে আর দরজা খুলল না । তখন দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখার চেষ্টা করল, কারণ যাইহোক মনের মধ্যে একটা কৌতুহল জাগে দেখার জন্য। তো সে তাকিয়ে দেখলো, বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার বয়স আন্দাজ করা কঠিন, কারণ সঞ্জয় এর দেখা মতে তার বয়স খুব বেশি না হলেও ৫০ এর কাছাকাছি হবে। তার গায়ে একটা কালো কোট, হাতে অফিসের ব্যাগ এর মতো। শহরের লোকের মতো মনে হলো তার কাছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে সঞ্জয় এর মনে হলো খুবই অস্বাভাবিক আছে। সঞ্জয় কৌতুহল বশে দরজাটা হালকা খুলল এবং তাকে জিজ্ঞাসা করলো আপনি? লোকটা হালকা হেসে বললো- আপনি সঞ্জয় দত্ত তাই তো?....

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61494.66
ETH 1717.84
USDT 1.00
SBD 0.38