You are viewing a single comment's thread from:

RE: মিস করি অতীতের সেই মুহূর্তগুলো

in আমার বাংলা ব্লগ3 years ago

ঠিকই বলেছেন ছোট বেলার স্মৃতিগুলো আসলে এখন আমাদের কাছে শুধু অতীত । সে স্মৃতি গুলো মনে করলে সত্যিই খুব ভালো লাগে । ছোটবেলা যখন শীতের দিনে গ্রামের বাড়িতে যেতাম তখন আমরাও রোদের পাশে বসে রোদ পোহাতাম আবার ছোলা পুড়িয়ে খেতাম । শীতকালীন বিকেলবেলার খেলা গুলো আসলেই অনেক মজার ছিল । মুরগির পাখা ও খেজুর গাছের ডাল দিয়ে কিভাবে ব্যাট তৈরি করতেন সেটা খুব দেখতে ইচ্ছা করছে । সত্যি সেদিনগুলোর কথা মনে পড়লে আবার সেই ছোট বেলায় ফিরে যেতে ইচ্ছা করে ।

Sort:  
 3 years ago 

মুরগির পাখা দিয়ে ফেদার তৈরি করা হতো
। অর্থাৎ তিনটা মুরগির পাখাকে একটি বাশের কঞ্চির ভেতরে প্রবেশ করানো হতো এবং এটি যখন উপরে ছুড়ে মারা হতো তখন এটি অরিজিনাল ফেদারের মতোই ঘুরতো এবং খেজুরের ডালের ব্যাট দিয়ে আমরা সেটাকে খেলতাম। তবে আপু এখন আর এটা দেখানো সম্ভব না। প্রায় বিলুপ্ত হয়ে গেছে খেলাটা। এখন সবাই বাজার থেকে কিনে ব্যাডমিন্টন খেলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39