ব্যাপারটা ভাবতেই আমার কাছে ভালো লাগছে যে আপনি শুভ ভাইয়ের সাথে সামনাসামনি দেখা করে এসেছেন। আসলেই বৃহস্পতিবার হ্যাংআউটে তার কন্ঠটা না শুনলে যেন ভালই লাগে না। আর সেই কন্ঠের মানুষকে আপনি সামনাসামনি দেখে তার কথা শুনে নিয়েছেন আবার আপনাকে বুকে টেনে নিয়েছে সত্যি খুবই ভালো একটি মুহূর্ত আপনি কাটিয়ে এসেছেন। আর শুভ ভাই মনে হয় মানুষটাই ঐরকম খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। ভালো লাগলো ভাইয়া আপনাদের সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
মানুষ টা সামনা সামনি একদমই অন্যরকম আপু। এই অনুভূতি গুলো লিখে হয়তো প্রকাশ করা যায় না। ঈশ্বর সব সময় এই ভালো মানুষদের ভালো রাখুক। এটাই চাওয়া। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।