You are viewing a single comment's thread from:
RE: তৃতীয়াতে ঠাকুর দেখা।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
পুজো উপলক্ষে তিনটি শাড়ি কিনেছেন তার ভিতর একটি আবার পছন্দ হয়নি পাল্টাতে গিয়েছেন আসলে এরকম হয় আপু অনেক সময় কিনে আনার পরে আর ভালো লাগেনা তখন নিজের মনের ভিতর খুঁতখুত করে আপনি পাল্টিয়ে ভালোই করেছেন। আর দাদা কাজের জন্য দশ দিন থাকবে না ভালই করেছেন শাড়ি পাল্টাতে গিয়ে দাদার সাথে মিলে পূজোও দেখে নিয়েছেন ।ছোটবেলায় আমরাও অনেক পুজো দেখতাম এখন আর সেরকম দেখা হয় না। বিভিন্ন পূজার মণ্ডপে ঘুরতে ভালোই লাগে। এটা ঠিক বলেছেন দু'বছর করোনার পরে এবারকার পুজো টা খুব জমজমাট হয়ে উঠবে মনে হচ্ছে ।মিলনচক্রেট ঠাকুর ৭৫ বছরে পা দিয়েছে বাবাহ বেশ পুরনো তো ।থিমের নামটাও অনেক সুন্দর নারায়ণে নারায়নী পূজা মন্ডপের গেটটাও খুব ভালো লেগেছে।
আসলে শাড়িটা আমার ভালো লেগেছিল কিন্তু সবাই বলছিল আবার সেই শাড়িটা আমাকে মানাবে না তার জন্যই বদলাতে হলো। আর এই রকম বললে সত্যি মনের মধ্যে অনেক খুঁতখুত হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।