You are viewing a single comment's thread from:

RE: গত একমাসে আমার করা পাঁচটি রেসিপি পোস্ট এর রিভিউ।

in আমার বাংলা ব্লগ4 years ago

বেশ কিছুদিন হয়ে গেল আপনার হাতের মজার রেসিপি গুলো দেখতে পাচ্ছি না। সময় স্বল্পতার কারণে আপনি রেসিপি পোস্টগুলো দিতে পারছেন না আজকে জানতে পারলাম। আপনার করা রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজ আপনি এক মাসের সবগুলো রেসিপি পোস্ট এক জায়গায় করে একটি রিভিউ পোস্ট করেছেন ,এর ভিতর আপনার বেগুনের আচারের রেসিপি আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি তো প্রথম দিন শুনেই অবাক হয়েছিলাম বেগুন দিয়ে যে আবার আচার তৈরি করা যায় পরে দেখলাম যে আপনি খুব সহজ ও সুন্দরভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছেন। বেগুনির আচার রেসিপিটি আমি আগে কখনো দেখিনি ।ঠিকই বলেছেন এ ধরনের আচার গুলো বিয়ে বাড়ির খাবারের সাথেই বেশি মানায়। তালের ফোস পিঠাই বলেন আর কেক বলেন দুটোর কোনটাই আমার খাওয়া হয়নি একদম ভিন্ন ও নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38