জল রঙ দিয়ে করা আমার আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230928_002422.jpg


আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । নতুন নতুন আর্ট পোস্ট নিয়ে হাজির হতে আমার কাছে খুব ভালো লাগে । আর জলরঙের এই আর্টগুলো করতে সব সময় খুব ভালো লাগে ।আগে যখন আর্ট করতে পারতাম না তখন সবার আর্ট গুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম আমার ভাবতাম যে এত সুন্দর আর্ট মানুষ কিভাবে করে । এখন আস্তে আস্তে করতে করতে অনেকটা শিখেছি । তবে সবার মতো অতটা ভালো আঁকতে পারি না তবে মোটামুটি কিছুটা হলেও শিখেছি । আর বুঝতে পারছি যে চেষ্টা করলে একটা সময় না একটা সময় সবকিছুই সম্ভব হয় । আমি প্রতিনিয়ত একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি আমার আর্টটিকে আরো সুন্দরভাবে করে তোলার । আজকে আমি খুবই সাধারণ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করব , সাথে আমার ছেলেরটাও শেয়ার করব কারণ আমরা দুজন সবসময় একসাথেই করি এজন্য দুজনের টাই আপনাদের দেখার জন্য এখানে তুলে ধরলাম ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230920_210337.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230928_002342.jpg

প্রথমে একটু আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি ।

20230928_002324.jpg

এরপর অরেঞ্জ কালারের রং দিয়ে উপর দিক থেকে রং করা শুরু করেছি এবং অরেঞ্জের নিচে কিছুটা বাদামি কালারের রং দিয়ে দিয়েছি ।

20230928_002305.jpg

এরপর নিচের দিকের পুরোটা হলুদ কালারের রং দিয়ে দিয়েছি ।

20230928_002242.jpg

তারপর হলুদ কালার এর উপরে কিছু অংশ আবার অরেঞ্জ কালারের রং দিয়ে রং করে দিয়েছি ।

20230928_002229.jpg

তারপর নিচের দিকে কালো রং দিয়ে পাহাড়ের মত এঁকে নিয়েছি ।

20230928_002216.jpg

এরপর কালো রং দিয়ে মাঝখানে একটা গাছ এঁকে নিয়েছি ।

20230928_002202.jpg

তারপর কালো রং দিয়ে গাছের পাতাগুলো এঁকে নিয়েছি ।

20230928_002138.jpg

এরপর নিচের দিকে ছোট ছোট কিছু ঘাস এঁকে নিয়েছি ।

20230928_002119.jpg

তারপর মাস্কিন টেপ খুলে নিয়েছি এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230928_002055.jpg

নিচের ছবিটা আমার ছেলের আঁকা এটিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম । ওরটাও অনেক সুন্দর হয়েছে ।

20230928_002927.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Posted using SteemPro Mobile

Sort:  

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 3 years ago 

জলরঙ দিয়ে খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। সত্যি এই চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছিলেন যা ছিল অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার জল রঙের করা চিত্রটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে আপু। যদি হয় এমন সুন্দর জল রং দিয়ে করা তাহলে আরো দারুণ লাগে। আসলে কোন কিছু এত সহজেই সুন্দর হয় না। চেষ্টা করতে করতে সফলতা আসে সবকিছুতে। আপনার আর্ট খুব সুন্দর হয়েছে আপু অনেক ভালো লাগলো দেখে। আশা করি আমরা আরো সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু প্রাকৃতিক দৃশ্য এর আর্ট গুলো আসলেই অনেক ভালো লাগে এ জন্য মাঝে মাঝে আঁকার চেষ্টা করি ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

 3 years ago 

আপু আপনি তো তাও অল্প আর্ট করতে করতে এখন অনেকটাই শিখে গেছেন। অথচ আমি সেটুকু করতে পারলাম না। তাই আপনার চেষ্টা ও দক্ষতাকে সম্মান জানাচ্ছি। জল রং দিয়ে খুব সুন্দর আর্ট করেছেন আপু। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, আর্টের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া করতে করতে এখন মোটামুটি ভালই শিখে গিয়েছি । মাঝে মাঝে চেষ্টা করি আর কি ।

 3 years ago 

আপু আপনি গোধূলি বেলায় জল রং চমৎকার একটি পেইন্টিং করেছেন। আপনার করা পেইন্টিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আকাশের রং দেখতে অনেক সুন্দর লাগতেছে। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আমার করা পেইন্টিঙ গুলো আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি অনেক ভালো লাগলো । ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38