কালো কলমের সুন্দর একটি ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20241006_213846.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । নতুন নতুন আর্ট যতই করি ততই ভালো লাগে । আর ইদানিং নতুন আর্ট যখনি দেখি তখনই মনে হয় যেন সাথে সাথে করে না ফেললে ভালই লাগেনা । এই জন্য ঝটপট বসে যায় আর সময় খুব লেগে যায় তখন অন্য কাজকাম করতে অনেক বেশি সমস্যা হয়ে যায় । তারপরও আর্ট গুলো করতে আমার কাছে সবসময় ভালো লাগে। কালো কলমের আর্ট গুলো সবসময় আমি সাদা কাগজের উপর করার চেষ্টা করি ইদানিং একটু কালারফুল কাগজের উপর করছি । এটা যে ইচ্ছে করেছি টা না দেখলাম কাগজ শেষ হয়ে গিয়েছে আর একটু করে দেখার পরে মনে হল যে কালারফুল কাগজের উপরে করলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই চেষ্টা করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙিন কাগজ
কম্পাস
পেন্সিল
কালোকলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20241006_213742.jpg20241006_213729.jpg
20241006_213717.jpg20241006_213705.jpg

প্রথমে কমলা রঙের একটি কাগজ নিয়ে মাঝখানে দুটো পাতা এঁকে নিয়েছি । পাতা দুটো আঁকার পরে মনে হলো যে পাতাগুলো সমান হচ্ছে না এজন্য একটা বৃত্ত এঁকে নিয়েছি ।তারপর আমি বৃত্তের মাঝে চার পাশে চারটা পাতা এঁকে নিয়েছি । তারপর প্রত্যেকটা পাতার মাঝে মাঝে আরো একটি করে পাতা এঁকে নিয়েছি ।

20241006_213654.jpg20241006_213641.jpg
20241006_213628.jpg20241006_213617.jpg

এরপর সবগুলো পাতা আঁকা হয়ে গেলে পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি এবং পাতার মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে কালো কলম দিয়ে ডিজাইন করতে শুরু করেছি । সবগুলো পাতার মাঝে ঘুরিয়ে ডিজাইন করা হয়ে গেলে পাতাগুলোকে কালো কলম দিয়ে আবার ভরে দিচ্ছি মাঝে একটু জায়গা ফাঁকা রেখেছি ।

20241006_213555.jpg20241006_213537.jpg
20241006_213525.jpg20241006_213503.jpg

এরপর সবগুলো পাতার অংশটা করা হয়ে গেলে মাঝে যে ফাঁকা জায়গা ছিল সে ফাঁকা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে শুরু করেছি । এরপর সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়েছি এবং মাঝে একটু দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি ।

20241006_213450.jpg20241006_213410.jpg
20241006_213354.jpg20241006_213339.jpg

এরপর ওই অংশটুকু ভরা হয়ে গেলে তার উপরে আর একটু ফাঁকা অংশ ছিল সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করতে শুরু করেছি । একই রকম ভাবে সবগুলো পাতার পাশ দিয়ে ডিজাইন করা হয়ে গেলে উপর দিক থেকে উল্টা ভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিয়েছি ।

20241006_213317.jpg20241006_213256.jpg
20241006_213234.jpg20241006_212939.jpg

সবগুলো ডিজাইন করা হয়ে গেলে উপরের দিকটা একটু কলম দিয়ে ডিপ করে দাগিয়ে নিয়েছি । তারপর মাথার সাইডে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে ।এরপর আঁকা সম্পূর্ণ হয়ে গেলে আমি আমার নাম লিখে নিয়ে আরো সুন্দর করে ছবি তুলে নিয়েছি ।

20241006_212925.jpg

20241006_212906.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আসলে প্রথম দেখাতে আমার কাছে এই ডিজাইনটি অনেকটা থ্রিডি টাইপের মনে হয়েছে। আসলে এত সুন্দর একটা ডিজাইন তৈরির পদ্ধতি খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন একটা ডিজাইন পোস্ট আমাদের মাঝে পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ চমৎকার খুবই সুন্দর লাগছে তো। কালো কলমের ডিজাইন আর্ট টা বেশ চমৎকার করেছেন আপু। আর্টের ধাপগুলো দারুণ ভাবে উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে বেশ ভালো ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকারভাবে কালো কলমের সুন্দর একটি ডিজাইন এর আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের ডিজাইন সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছে আপু। আসলে একটি আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আর্টের ধাপ গুলো বেশ চমৎকারভাবে পর্যায়ক্রমে সাজিয়েছেন। অনেক অনেক ভালো লেগেছে এত সুন্দর ভাবে ফিনিশিং দেয়া দেখে। এক কথায় অসাধারণ ছিল।

 2 years ago 

পুরো পোষ্টের বিস্তারিত না দেখলে বোঝার উপায় নেই এটা হাতে অঙ্কন করা। আমি প্রথমে দেখে ভেবেছিলাম গ্রাফিক্স করা। একদম নিখুঁত হাতে অঙ্কন করেছেন আপু অসাধারণ সুন্দর হয়েছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কলম দিয়ে খুবই সুন্দর ডিজাইন করেছেন। ডিজাইন আমার কাছে দারুন লেগেছে। খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে ডিজাইনটি করে শেয়ার করলেন ধন্যবাদ আপু।

 2 years ago 

কালো কলমের অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা ডিজাইন টা দেখে খুবই ভালো লেগেছে। এত সুন্দর ডিজাইন তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42