ক্লে দিয়ে বানানো আমার প্রথম কাজ

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240922_174846741.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে বানানো সুন্দর একটি কাজ শেয়ার করব । ক্লে দিয়ে আমি এখন পর্যন্ত কোন কিছু তৈরি করিনি । কিন্তু আমাদের এই কমিউনিটিতে কাজ করে অনেকেই অনেক পারদর্শী হয়ে উঠেছে যেটা দেখতে আসলেই খুব ভালো লাগে । আর ক্লে দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় সেটা সবার কাজ দেখলেই বোঝা যায় । আর আমি চেষ্টা করেছি নতুন হিসেবে যতটুকু পেরেছি বানাতে পেরেছি । সবার মত যদিও অতটা ভালো বানাতে পারেনি তারপরও একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি । আর ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর লাগে । অনেকদিন আগে এই ক্লে গুলো কিনে রেখেছিলাম ছেলেটা খেলতে খেলতে প্রায় সবগুলোই নষ্ট করে ফেলেছে বাকি যে কটা ছিল সেটা দিয়ে আস্তে আস্তে বানাতে শুরু করেছি । এখন আমি আমার সুন্দর ফুলের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

ক্লে সেট

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240922_175243.jpg20240922_175231.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে বড় একটি বৃত্ত এঁকে নিয়েছি ।তারপর বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি ।

20240922_174753.jpg20240922_174740.jpg

এরপর টিয়া কালারের ক্লে দিয়ে লম্বা লম্বা দুটি ডাটির মত বানিয়ে নিয়েছি । তারপর কিছু পাতা বানিয়ে নিয়েছি এবং একটা কাঠির সাথে পাতাগুলোর মাঝে একটু একটু করে দাগ দিয়ে দিয়েছি ।

20240922_174727.jpg20240922_174712.jpg

এরপর ব্রাউন কালারের একটু ক্লে নিয়ে গোল করে বানিয়ে টিয়া কালারের ডাটির মাথার ওপরে বসিয়ে দিয়েছি । তারপর কাঠি দিয়ে মাঝখানে চেপে চেপে একটু ডিজাইন করে নিয়েছি ।

20240922_174658.jpg20240922_174645.jpg

এরপর ব্রাউন কালারের চারপাশ দিয়ে গোল গোল করে ছোট ছোট বল বানিয়ে হলুদ কালারের ক্লে বসিয়ে দিয়েছি । তারপর সবগুলো বানানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কিছুটা সূর্যমুখী ফুলের মত লাগছে দেখতে।

20240922_174632.jpg20240922_174614.jpg

এরপর হলুদ কালারের বল গুলোর মাঝেও চেপে চেপে দাগ দিয়ে দিয়েছি । একই রকম ভাবে সবগুলো দাগি দেওয়া হয়ে গিয়েছে । তারপর সাদা কালারের ক্লে নিয়ে গোল কাগজটার চারপাশ দিয়ে লাগাতে শুরু করেছি । এরপর একে একে চারপাশটা দিয়ে গোল গোল করে লাগিয়ে নিয়েছি । এরপর বানানো সম্পন্ন হয়ে গিয়েছে সুন্দরভাবে ছবি ছবি তুলে নিয়েছি ।

20240922_174546.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে খুবই সুন্দর করে আপনি দুটো ফুল তৈরি করেছেন। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর আর রঙিন লাগে। প্রথমবার ক্লে দিয়ে কাজ করেছেন জেনে খুবই ভালো লাগলো।ক্লে দিয়ে তৈরি ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাই চেষ্টা করে তাই আমিও প্রথমবার হিসেবে চেষ্টা করে দেখলাম কেমন হয় বানাতে কিন্তু ভালোই লেগেছিল ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ক্লে দিয়ে ফুলটি অসাধারণ বানিয়েছেন। কাজটি একেবারে নিখুঁত এবং যথাযথভাবে শেষ হয়েছে। প্রতিটি ধাপ যেভাবে ব্যাখ্যা করে এবং ছবির মাধ্যমে দেখিয়েছেন তাতে এটি তৈরি করতে আর কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। ভীষণ সুন্দর একটি পোষ্ট দেখলাম। অনেক ধন্যবাদ এত কষ্ট করে এমন শিল্পকর্ম তৈরি করে শেয়ার করবার জন্য।

 2 years ago 

আমার ক্লে দিয়ে বানানো ফুলটা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার হাতের কাজটা এতটাই দক্ষতার সাথে সম্পন্ন করেছেন যা দেখে বোঝার উপায় নেই যে আপনি প্রথমবারের মতো এটা তৈরি করছেন। আমি এই বিশ্বাস করি আপনি পরবর্তী সময়ে যদি এই জিনিস ব্যবহার করে তো জিনিস তৈরি করতে থাকেন তাহলে সেগুলো দেখতে আরো সুন্দর হবে। আর ক্লে ব্যবহার করলে এমনিতেই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।

 2 years ago 

নতুন হিসেবে বানিয়েছি মোটামুটি ভালই হয়েছে তবে পরবর্তীতে আরো ভালো বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে প্রথমবার এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। কিন্তু আপনার কাজের দক্ষতা দেখে মনে হচ্ছে আপনি এটাই অনেক এক্সপার্ট। অবশ্যই পরবর্তীতে আরো চমক করে দেবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে বানানো প্রথমবারের ফুলটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

 2 years ago 

কী বলেন আপু। আপনি এতদিন ক্লে দিয়ে কোন কাজ করেন নি। আপনার হাতের কাজ তো খুবই সুন্দর। ক্লে দিয়ে তৈরি করা আপনার প্রথম ডাই টা খুবই দারুণ হয়েছে। মনেই হচ্ছে না ক্লে এর ব‍্যবহার আপনি এই প্রথম করছেন। চমৎকার লাগছে দেখতে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

বানাবো বানাবো করে আজ পর্যন্ত বানানো হয়নি তার সাহস করে একদিন বানিয়ে ফেললাম ।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।যদিও আমি তেমন পারি না।যাই হোক নতুন হিসেবে খুব সুন্দর ক্লে দিয়ে কাজ করেছেন। আর কম্বিনেশন ভালো ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

সবাই দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তাই ওদের টা দেখে আমিও ট্রাই করলাম ।

 2 years ago 

আসলে মাটির পরিপূরক হিসেবে বর্তমানে সবাই ক্লে ব্যবহার করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। আর আজ আপনি খুব সুন্দর একটা ফুল এই ক্লে দিয়ে দারুণভাবে তৈরি করলেন। এছাড়াও এই ফুল তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

তার ঠিক বলেছেন ছোট বেলায় আমরা যা মাটি দিয়ে তৈরি করেছি এখনই সেটা ক্লে দিয়ে বানানো হচ্ছে ।

 2 years ago 

ক্লে লে ব্যবহার করে আপনি যত সুন্দর একটি জিনিস তৈরি করেছেন আপু দেখে ভীষণ ভালো লাগলো। আপনি প্রথমবারেই এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে ফুল দুটি তৈরি করেছেন ।আশা করছি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

চেষ্টা করব আপু পরবর্তীতে আরো বানানোর জন্য তবে সময়ই তো করে উঠতে পারিনা । ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38