ছোট মাছের কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে ছোট মাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এসেছি । মাছ ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই পাওয়া যায় । আর ছোট মাছ কম বেশি সবাই পছন্দ করে তবে আমার কাছে ছোট মাছ খুব একটা ভালো লাগে না । ছোট ছোট চিংড়ি মাছ ভালো লাগে তাছাড়া অন্য কোন মাছ সেরকম খেতে ভালো লাগে না । তবে ছোট মাছ অনেক উপকারী দেখে মাঝে মাঝে খেতে হয় । এর আগে আমি মাঝে মাঝে সময় পেলে মাছ বাজারে যাওয়ার চেষ্টা করতাম মাঝ বাজারে গিয়ে দেখেশুনে মাছ কিনতে আমার কাছে সব সময় খুব ভালো লাগে এজন্য আমি আমার হাজবেন্ডের সাথে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি । তবে ইদানিং খুব একটা যাওয়া হয়না আর সময় করে উঠতে পারি না । তারপরও সেদিন হঠাৎ করেই মাছ বাজারে গিয়েছিলাম । আর মাছ বাজারে যেতে হলে ফ্রেশ মাছ কিনতে হলে আমার বাসা থেকে একটু দূরে যেতে হয় এবং আমরা সেখানে গিয়েই মাছ কেনার চেষ্টা করি । আজকে হুট করে চলে গেলাম সেই মাছ বাজারে টাটকা টাটকা ফ্রেশ মাছ কেনার জন্য । কিন্তু মাছ বাজারে গিয়ে তো একেবারে মাথায় হাত এমন পরিমাণে ভিড় এর আগে কখনো মাছ বাজারে আমি দেখিনি । আর যেমন ভিড় তেমন মাছের দাম অনেক বেশি চড়া এবং এখানে একেবারে তাজা মাছগুলো বিক্রি করে যার কারণে লোকজন দূর-দূরান্ত থেকে আসে মাছ কেনার জন্য ।আমরাও সেই ভিড়ের ভিতরে মাছ কেনার কাজে ব্যস্ত হয়ে পড়লাম । এতটাই ভিড় ছিল যে তেমন একটা ছবি তুলতে পারেনি সামনের উপর থেকে ছোট ছোট কিছু মাছের ছবি তুলে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি ।
প্রথমে আপনাদের সাথে কিছু বাতাসি মাছের ছবি শেয়ার করলাম । এই বাতাসি মাছ চচ্চড়ি করে খেতে কিন্তু খুব ভালো লাগে । ভেবেছিলাম কিছু বাতাসি মাছ কিনব তবে এত বেশি পরিমাণে দাম চাইলো তখন মেজাজটাই গেল খারাপ হয়ে গেল । এতটুকু ছোট ছোট মাছ এত বেশি দাম কেন হবে যার কারণে কেনা হলো না । এই মাছগুলো একটু বড় এর থেকে ছোট ছোট বাতাসি মাছ বাজারে ছিল ।
এখানে ছোট বড় কিছু চিংড়ি মাছের ছবি দেখতে পারছেন । ছোট চিংড়ি মাছ যেমন খেতে ভালো লাগে আবার বড় চিংড়ি মাছ খেতেও কিন্তু ভালোই লাগে । চিংড়ি মাছ সব ধরনেরই মজা । ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক কিংবা করোলা ভাজি করলে সেটা অনেক বেশি টেস্টি হয় । আমি তো ছোট চিংড়ি মাছগুলো সব সময় বেশি কেনার চেষ্টা করি । চিংড়ি মাছের অনেক দাম তারপরও চিংড়ি মাছ দেখলেই কিনতে ইচ্ছা করে আর কম বেশি সবসময় কিন্তু খাওয়া হয়ে থাকে । বিশেষ করে আজকের চিংড়ি মাছ গুলো একেবারে ফ্রেশ এবং দেখতেও ঝকঝকা ছিল সব সময়ের মতোই ।
এখানে ছোট ছোট কিছু টেংরা মাছ । এই ছোট্ট টেংরা মাছগুলো বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে । তবে আমি আজকে ছোট টেংরা মাছ কিনিনি বড় বড় কিছু টেংরা মাছ কিনেছি । সেই বড় টেংরা মাছের ছবি তুলতে পারিনি তবে টেংরা মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে । তারপর নিচে রয়েছে চান্দা মাছ । এই মাছগুলো চচ্চড়ি করে খাওয়া মনে হয় যায় না কারণ এই মাছে অনেক বেশি পরিমাণে কাটা থাকে । এই মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে খেতেই ভালো লাগে । এখানে সব মাছের কিন্তু চড়া দাম দেখলাম আজকের বাজারে ।
এখানে নিচে ছোট ছোট কিছু বেলে মাছের ছবি শেয়ার করেছি । বেলে মাছ চচ্চড়ি করে খেতে অসম্ভব টেস্ট । আবার টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলেও খেতে খুব ভালো লাগে । আজকে আমি এই ছোটবেলে মাছগুলো কিনি নাই এর থেকে বড় সাইজের কিছু বেলে মাছ কিনেছি সেটাও খেতে কিন্তু অনেক মজা । বেলে মাছ অনেক দাম কিন্তু খেতে দারুন লাগে এজন্য কিনতে হয় মাঝে মাঝে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি ছোট মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার মাধ্যমে বেশ কয়েকটি মাছের ফটোগ্রাফি দেখার সুযোগ হলো। বিশেষ করে আপনার শেয়ার করা চিংড়ি মাছের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটি মাছ।
আপনি সুন্দর কিছু ছোট মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবজির তুলনায় মাছের দাম একটু বেশি মনে হচ্ছে ।আমাদের এদিকে সবজির তুলনায় মাছের দাম একটু কম। ধন্যবাদ আপু ছোট মাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
খুব ভালো লাগলো আপনার মাছের এই ফটোগ্রাফি গুলো দেখে। অনেক সুন্দর ভাবে ধারণ করেছেন ফটোগুলো। একই সাথে অনেকগুলো মাছের ফটোগ্রাফি দেখতে পারলাম। এ জাতীয় ছোট মাছগুলো শরীরের জন্য খুবই উপকার। তাই বড় মাছের পাশাপাশি ছোট মাছ বেশি খাওয়া প্রয়োজন। যাইহোক ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি অত্যন্ত দক্ষ হাতে সুন্দর সুন্দর কিছু ছোট মাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ছোট মাছ খেতে আমার খুবই ভালো লাগে তবে দুঃখের বিষয় ছোট মাছ বাসায় নিলে আমার ওয়াইফের মনটা খারাপ হয়ে যায়। কারণ অনেক সময় নিয়ে তাকে মাছগুলো পরিষ্কার করতে হয়। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম কিছু ছোট মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দারুন দারুন কিছু ছোট মাছের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রত্যেকটা মাছের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও এই মাছগুলো আমার অনেক প্রিয় মাছ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি মাছ দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমি যখন মেসে থাকতাম প্রায় প্রতিনিয়ত চিংড়ি মাছ খেতাম। অনেকদিন পর চিংড়ি মাছের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
মাছ বাজারে গেলে দেখে শুনে তাজা মাছ কেনা যায়। আমিও মাঝে মাঝে নিজেই মাছ বাজারে চলে যাই আপু। দারুন সব মাছের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। মাছগুলো খুবই টাটকা মনে হচ্ছে।