সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240929_213934899.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আমার পছন্দের ইলিশ মাছের মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব । ইলিশ মাছ আগা গোড়ায় খেতে আমার কাছে খুবই ভালো লাগে । আর এই ইলিশ মাছ যদি কচুর কাঠি দিয়ে রান্না করা হয় তাহলে সেটি খেতে আরো বেশি ভালো লাগে । অনেকদিন হলো কচুর কাঠি খাওয়া হয়ে ওঠে না কারণ বাসায় দুজন মানুষ থাকলে একজন যদি না খায় তাহলে সে জিনিসটা আর খাওয়াই হয় না । কয়দিন হলো বাসায় আমার আম্মা ও বোন এসেছে ওরা থাকতে থাকতে ভাবলাম কিছু কচুর কাঠি নিয়ে আসি মজা করে রান্না করে খাওয়া যাবে । ইলিশ মাছ দিয়ে অনেক মজা করে রান্না করেছি অনেক দিন পরে মজার খাবারটা খেলাম সত্যি অনেক ভালো লেগেছিল ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

ইলিশ মাছ
কচুর কাঠি
আলু
বেগুন
পেঁয়াজ
মরিচ
পেঁয়াজ বাটা
হলুদের গুড়া
মরিচের গুঁড়া
লবণ
জিরার গুড়া
তেল

Polish_20240929_214109479.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240929_213030.jpg20240929_213021.jpg
20240929_213007.jpg20240929_212958.jpg

প্রথমে মাছ ও সবজি গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ।তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি । পেঁয়াজ মরিচ বাদামি কালার করে ভেজে নিয়েছি ।

20240929_212949.jpg20240929_212941.jpg
20240929_212932.jpg20240929_212922.jpg

এরপর পেঁয়াজের ভিতরে পেঁয়াজ বাটা হলুদের গুড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি । এরপর নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়েছি । তারপর এই মসলাটা সুন্দরভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি । পানি দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিতে হবে ।

20240929_212913.jpg20240929_212904.jpg
20240929_212851.jpg20240929_212842.jpg
--

মসলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তার ভেতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে মসলার সাথে একটু সময় নেড়েচেড়ে আবার কষিয়ে নিয়েছি । তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে সবজি গুলো সুন্দরভাবে গলে মসলার সাথে মিশে যায় ।

20240929_212833.jpg20240929_212822.jpg
20240929_212812.jpg20240929_212803.jpg

এরপর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে তার ভিতরে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিয়েছি । তারপর মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় মসলার সাথে কষিয়ে নিয়েছি । তারপর একটু পানি দিয়ে আরও একটু সময় কষিয়ে নিয়েছি ।

20240929_212755.jpg20240929_212744.jpg

20240929_212728.jpg


এরপর মাছগুলো ভালোমতো রান্না হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । বেশ খানিকটা সময় জাল হওয়ার পরে ঢাকনা খুলে দেখব যে পানিটা অনেকটাই টেনে এসেছে । সেই মুহূর্তে উপর দিয়ে জিরার গুড়া দিয়ে আরেকটা সময় জ্বাল করে নিয়েছি । তারপর রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু ঝোল রাখি এজন্য একটু ঝোল ঝোল লাগছে । এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি গরম গরম পরিবেশন করার জন্য খেতে খুবই মজা হয়েছিল ।

20240929_212718.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ইলিশ মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন, যা দেখেই আমার জিভে জল চলে এসেছে। এরকমভাবে আমিও কয়েকবার ইলিশ মাছ রান্না করেছি। আমার কাছেও এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আপনার তৈরি রেসিপি আমার অনেক পছন্দ হয়েছে। নিশ্চয়ই সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলেন এই মজাদার রেসিপি টা।

 2 years ago 

আসলেই তাই আপু এরকম করে তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন মূলত সবশেষে যখন বাটিতে ইলিশ মাছের রেসিপি পরিবেশন করেছেন সেখানে বড় সাইজের ইলিশ মাছটি দেখে সবচেয়ে বেশি লোভ লেগেছে।

 2 years ago 

ইলিশ মাছটা আসলে অনেক বড় ছিল এবং খেতেও খুব মজা হয়েছিল ।

 2 years ago 

সবজির সমন্বয়ে মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ঠিক তেমনি সুস্বাদু একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি। ইলিশ মাছের রেসিপি বলে কথা। আশা করি খুবই সুস্বাদু হয়েছে।

 2 years ago 

আমি তো বেশিভাগ তরকারি সবজি দিয়ে রান্না করে খাই ভুনা তরকারি আমি খুব কম খায় ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ইলিশ অপছন্দ করে এমন বাঙালি হয়তো নেই। ইলিশের রেসিপি দেখে জিভে পানি চলে আসছে। ইলিশ মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। চমৎকার ছিল। রেসিপির প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

ইলিশ মাছের যেকোনো রেসিপি দেখতে ভালো লাগে । ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইলিশ মাছের মধ্যে যে কোন ধরনের সবজি মিশ্রণ করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। আপনি একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে এতো সুন্দর একটি ইলিশ মাছ রেসিপি তৈরি করেছেন। ফাইনাল‌ ধাপ দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 years ago 

আমার রেসিপিটা আপনার কাছে অনেক ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ইলিশ মাছ আমার কাছে খেতে দারুন লাগে। আপনি খুব সুন্দর করে ইলিশ মাছ রান্নার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। তাও আবার সবজি দিয়ে । দেখেই তো খেতে মনে চাইছে। বেশ দারুন ছিল আপনার আজকের রেসিপিটি। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি বেশিরভাগ সময় সবজি দিয়ে মাছ রান্না করি আমার কাছে খেতে খুব ভালো লাগে ।

 2 years ago 

আসলে আলু বেগুন দিয়ে তরকারি আমার অনেক বেশি প্রিয়। আমি তো দেখছি ইলিশের একটা দারুন রেসিপি আমাদের মাঝে আজ তুলে ধরেছেন। আসলে এই রেসিপিটা আমার কাছে একটু ইউনিক ধরনের কারণ এখানে আপনি কচু ব্যবহার করেছেন। যাইহোক এই রেসিপি তৈরির বর্ণনাটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও এই তরকারি খেতে খুব ভালো লাগে আমিতো প্রায় মাছই আলু বেগুন দিয়ে রান্না করে থাকি ।

 2 years ago 

আহ্ দেখেই তো ইচ্ছা করছে আপনার রেসিপিটি খাইতে। আমার কাছে মনে হয় এমন কোন বাঙালি নেই যে, ইলিশ মাছ পছন্দ করে না। ইলিশ মাছের যে কোন রেসিপি আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি সবজি দিয়ে চমৎকার ইলিশ মাছের রেসিপি প্রস্তুত করেছেন দেখতে লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক রেসিপি পোস্টগুলো দেখলে মাঝে মাঝে অনেক লোভ লাগে তখন খেতে ইচ্ছা করে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38