আলু দিয়ে মজার শুটকি মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20241104_235157303.jpg


আজকে আমি আবার আপনাদের সবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব । শুটকি মাছ খেতে মনে হয় কম বেশি অনেকেই পছন্দ করে আমার কাছে তো শুটকি মাছ খুব ভালো লাগে । বিশেষ করে বড় বড় শুটকি মাছগুলো ভুনা করলে সেটা খেতে খুব ভালো লাগে । আবার ছোট ছোট শুটকি মাছ আলু দিয়ে সুন্দরভাবে চচ্চড়ি করলে খেতে কিন্তু ভালোই লাগে । সেদিন রাস্তা দিয়ে হাটার সময় দেখলাম অনেকগুলো শুটকি মাছ নিয়ে একটা লোক বসে আছে তখন তার কাছ থেকে ছোট ছোট কিছু শুটকি মাছ কিনে আনলাম । এগুলোর নাম যে কি শুটকি বলেছিল মনে নাই তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল । আমি খুব মজা করে রান্না করেছি এবং গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ টেস্ট ছিল ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

শুঁটকি মাছ
আলু
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
মরিচের গুঁড়া
হলুদ
লবন
তেল

Polish_20241104_235406372.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20241104_234916.jpg20241104_234904.jpg
20241104_234846.jpg20241104_234833.jpg

প্রথমে আলুগুলো ছিলে চিকন চিকন করে কেটে নিয়েছি ।তারপর শুটকি মাছ গুলো গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি । এরপর চুলায় একটি করাই বসিয়ে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে তার ভিতরে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি । একটু ভেজে তার ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ।

20241104_234820.jpg20241104_234808.jpg
20241104_234756.jpg20241104_234743.jpg

আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর পেয়াজ মরিচ দিয়ে নেড়েচেড়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে বেশ খানিকটা সময় তেলের সাথে ভেজে নিয়েছি ।

20241104_234729.jpg20241104_234715.jpg
20241104_234631.jpg20241104_234618.jpg

এরপর ভাজা হয়ে গেলে গেলে আলু দিয়ে দিয়েছি । আলু দিয়ে নেড়েচেড়ে বেশ খানিকটা সময় মিশিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । চুলার জ্বাল কমিয়ে রেখে আস্তে আস্তে জ্বলতে জ্বলতে যখন পানিটা কমে যাবে তখন ঢাকনাটা খুলে দিয়েছি । এরপর খোলা অবস্থায় এদিক-ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি । পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন কালার টা চেঞ্জ হয়ে গিয়েছে । এরপর রান্নাটা হয়ে গিয়েছে একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি ।

20241104_234605.jpg20241104_234546.jpg

20241104_234530.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago (edited)

আলু দিয়ে শুঁটি মাছের দারুন রেসিপি তৈরি করেছেন। দেখতে তো ভীষণ লোভনীয় লাগছে খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিলো।রন্ধন প্রণালীর প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে শেয়ার করেছেন। রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যেমন লোভনীয় দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু আপু ততটাই সুস্বাদু ছিল ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু ও শুটকি দিয়ে মজার রেসিপি করেছেন ভীষণ লোভনীয় রেসিপিটি। খেতে অনেক সুস্বাদু হয়েছে তা রেসিপি টি দেখে বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু সত্যি অনেক সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে আলু দিয়ে মজার শুটকি মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে আমার কাছে বেশ সুস্বাদু হবে। এমনিতেই যেকোনো সবজির মধ্যে যদি মাছ দেওয়া যায় খেতে বেশ মজা লাগে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে অনেক সুস্বাদু হয়েছিল গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লেগেছে ।

 2 years ago 

আলু দিয়ে মজার শুটকি মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুণ লেগেছে। এত সুস্বাদ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রেসিপি পোস্ট গুলো দেখলে আমারও খেতে ইচ্ছা করে । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। একা একা এতো মজাদার একটা খাবার খেয়ে নিলেন। মাঝেমধ্যে তো আমাদেরকেও দাওয়াত দিতে পারেন। আমার কিন্তু দারুণ ভালো লেগেছে আপনার আজকের রেসিপি পোস্টটি।

 2 years ago 

আসলেই মজার মজার রেসিপি পোস্টগুলো দেখলে সত্যিই অনেক লোভ লাগে । লোভ সামলানো কষ্টকর হয়ে যায় । এ ধরনের খাবার কিন্তু একা একাই খেতে হয়।

 2 years ago 

শুটকি মাছের মজাদার রেসিপি দেখতে পেলাম। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন রেসিপি এর টা। দেখেই অনেক মজাদার মনে হচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শুটকি মাছের যেকোনো রেসিপি আমার কাছে খেতে ভালো লাগে । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

এই শুঁটকি মাছ গুলো নাম আমারও মনে পড়ছে না তবে আমি প্রায় সময় এই শুঁটকির রেসিপি তৈরি করি। আলু দিয়ে এভাবে শুঁটকি রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসলো। গরম ভাতের সাথে এই চচ্চড়ি খেতে দারুণ লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু এমনিতেই আমার পছন্দের একটি সবজি । এইজন্য আমি আলুটা একটু বেশি খাই ।

 2 years ago 

আলু দিয়ে শুটকি মাছের রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। শুটকি মাছ আমার অনেক প্রিয় আর সেই শুটকি মাছ যদি আলু দিয়ে এরকমভাবে রান্না করা হয় তাহলে তো আর কথাই নেই। আপনি বেশ চমৎকার ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

শুটকি মাছ আমারও খুব ভালো লাগে । আর আলু আমার অনেক পছন্দের এজন্য দুটো দিয়ে মজা করে রান্না করেছি খেতেও খুব ভালো লেগেছিল ।

 2 years ago 

এই শুটকি মাছ গুলো আমার ভীষণ প্রিয়। আলু দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এছাড়া এই শুটকি মাছগুলো ভর্তা করলেও ভালো লাগে। আমার বাসায় তো বেগুন দিয়েও মাঝে মাঝে রান্না হয়। চমৎকার রেসিপি শেয়ার করেছেন আপু। অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

বেগুন দিয়েও করা হয় তবে একটু বড় শুটকি । আর ছোট ছোট শুটকি এভাবে আলু দিয়ে করলে বেশি ভালো লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64802.30
ETH 1880.54
USDT 1.00
SBD 0.38