আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি রেসিপি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে ইলিশ মাছের ডিমের মজাদার রেসিপি শেয়ার করব । ইলিশ মাছের ডিম খেতে আমার কাছে অনেক ভালো লাগে । আমি সবসময় ইলিশ মাছ ডিমসহ কেটে থাকি কিন্তু এইবার আলাদা করে রাখা হয়েছিল । এভাবে করে আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি করলে সেটা খেতে সত্যি খুব ভালো লাগে । অনেকদিন পরে খেলাম সেই ফরিদপুরে আম্মার বাসায় থাকতে মাঝে মাঝে খাওয়া হত । কিন্তু নিজে আলসেমি করে করাই হয় না । এবার যখন আম্মা এসেছে তখনই এই রেসিপিটা আম্মার সাথে ট্রাই করলাম খেতে অনেক ভালো লেগেছিল । অনেকদিন পরে মজার মজার খাবার খেতে সত্যিই ভালো লাগে ।
প্রয়োজনীয় উপকরণ
মাছের ডিম
আলু
পেঁয়াজ
মরিচ
হলুদ
লবন
তেল
কার্যপ্রণালী
প্রথমে আলুগুলো ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে ডিম পানি হলুদ লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ হতে দিয়েছি ।
এরপর ডিম হালকা সিদ্ধ হয়ে গেলে কুচি কুচি করে কেটে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি এবং তেল একটু গরম হলে ডিম গুলো দিয়ে আরেকটু ভেজে নিতে হবে ।
এরপর ডিম গুলো ভালো করে ভাজা হয়ে গেলে একসাইডে তুলে রেখেছি । তারপর সেই তেলের ভিতরে পেঁয়াজ মরিচ ও হলুদ লবণ দিয়ে দিয়েছি ।
এরপর হালকা একটু নেড়েচেড়ে কেটে রাখা আলু গুলো দিয়ে দিয়েছি । তারপর আলুর ভিতরে আরও একটি হলুদ লবণ দিয়েছি ।
এরপর আলুগুলো একটু নেড়েচেড়ে নিয়ে তার ভিতরে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিয়েছি ।
এরপর ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । চুলের জাল মিডিয়াম রেখে আস্তে আস্তে করে রান্নাটা করে নিয়েছি । তারপর ঢাকনা খোলার পর দেখব যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে সেই মুহূর্তে আবার ঢাকনা খুলে আরো বেশ খানিকটা সময় নেড়েচেড়ে রান্না করে নিয়েছি । তারপর রান্নাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে । এরপর একটা বাটিতে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করেছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
ইলিশ মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনি ইলিশ মাছের ডিম দিয়ে যে রান্নাটি করেছেন তা খুবই আনকমন। সাধারণত আমি এটি খাইনি। খুব সুন্দরভাবে রেসিপিটি ধাপে ধাপে পোস্ট করলেন। প্রতিটি ছবি ভীষণ সুন্দর উঠেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর পোস্ট করবার জন্য।
ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছের মজাদার এই ডিমের রেসিপি আমার অনেক বেশি পছন্দের। তাই দেখে ভালো লাগলো।
খেতে আসলেই অনেক সুস্বাদু হয়েছিল ইলিশ মাছের ডিম বলে কথা।
ইলিশ মাছ নিজেও যেমন সুস্বাদু তেমনি মাছের ডিমও। খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনি যে ভাজির রেসিপি আজ আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন তা সাধারণ হলেও আমার ধারণা খেতে অপূর্ব। কারণ ডিমটা ইলিশমাছের। এমন একটি পদ হলে তো এক কথায় এক থালা ভাত সাবাড় হয়ে যাবে৷
ইলিশ মাছের ডিম যে কোনভাবে রান্না করলে সেটা খেতে খুবই সুস্বাদু হয় । ঠিকই বলেছেন ইলিশ মাছের ডিম বলে কথা ।
আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজির মজাদার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এমন রেসিপি দেখলেই যেন লোভ লেগে যায়। ইলিশ মাছের ডিম খেতে যে কত ভালো লাগে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না আপু।
আসলেই এ ধরনের মজার রেসিপি দেখলে সত্যিই লোভ লেগে যায় ।
ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের। এমনকি ইলিশ মাছের ডিম খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে যদি আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। ইলিশ মাছের ডিম ভাজি রেসিপি টা দেখে আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে আপু। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক মজাদার ছিল, আর খুব মজা করে খেয়েছিলেন।
একদম ইলিশ মাছের ডিম যেভাবে করে খাওয়া হোক না কেন খেতে ভালোই লাগে ।
আপনার পোস্টটি যখন পড়ছিলাম তখন কিন্তু আমার নাকে হালকা হালকা ইলিশ মাছের গন্ধ আসছিল। আসলে আপনি খুব সুন্দরভাবে এই ইলিশ মাছের ডিম দিয়ে আলু ভাজার রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তাহলে তো ভালই গন্ধ থেকেই টেস্ট তা বুঝে নিতে পেরেছেন ।
ইলিশ মাছের ডিম সাধারণ ভাবে ভাজি করলেই আমার অনেক ভালো লাগে। আর এটা খুবই সুস্বাদু।তবে আলু দিয়ে কখনও ভাজি করে খাইনি। আপনার আলু দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি রেসিপি টা বেশ ছিল। দারুণ তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ঠিক বলেছেন ইলিশ মাছের ডিম ভাজি করলে খেতে কিন্তু ভালোই লাগে ।
যেকোনো মাছের ডিম ভাজি খেতে ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনি আলুর সমন্বয়ে ইলিশ মাছের ডিম ভাজি করেছেন। আপনার চমৎকার এই ডিম ভাজি দেখে অনেক ভালো লাগলো। খুব সুন্দরভাবে ডিম ভাজির রেসিপি সম্পন্ন করেছেন। আশা করি অনেক সুস্বাদু ছিল আপনার এই রেসিপি।
খুবই সুস্বাদু হয়েছিল খেতে ।