রঙিন কাগজ দিয়ে ক্যাপ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240929_195935566.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে আসলাম । আজকে রঙিন কাগজের তৈরি একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করব । রঙিন কাগজের কিছু কিছু জিনিস আছে দেখতে ভালো লাগে তবে এগুলো তৈরি করতে অনেক বেশি সময় লাগে । আর আমার আজকের জিনিসটি বানাতে আমার অনেক সময় লেগেছে । আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্যাপ তৈরি করেছি এটি তৈরি করতে অনেক সময় লেগেছে । আর প্রতিটা ধাপ দেখে আপনারা বুঝতে পারছেন ছোট ছোট কাজগুলো করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল । তারপরও ধৈর্য ধরে শেষ পর্যন্ত বানাতে পেরেছি । তবে বানানোর পরে আরো সবচেয়ে বড় যে কাজ সেটি হলো পোস্টটি সুন্দরভাবে আপনাদের সামনে কথার মাধ্যমে তুলে ধরা । যাইহোক এখন পোস্টটি আপনাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙিন কাগজ
পেন্সিল
কম্পাস
কাঁচি
গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240929_195800.jpg20240929_195745.jpg
20240929_195733.jpg20240929_195723.jpg

প্রথমে a4 সাইজের একটি গোলাপি রঙের কাগজ নিয়েছি ।তারপর কাগজের উপরে কম্পাস দিয়ে তিনটি বৃত্ত এঁকে নিয়েছি । এরপর কাঁচি দিয়ে বড় বৃত্তের বাইরে কেটে নিয়েছি ।এরপর মাঝখান থেকে একটি ভাঁজ দিয়েছি ও তার মাঝখান থেকে আরো একটি ভাঁজ দিয়েছি ।

20240929_195710.jpg20240929_195657.jpg
20240929_195645.jpg20240929_195634.jpg

এরপর দুই সাইড থেকে আর একটি করে ভাঁজ দিয়েছি । তারপর ভাঁজগুলো খুলে দাগে দাগে কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর কাটা অংশগুলো ভেতর দিকে ভাঁজ করে ভেঙ্গে দিয়েছি ।

20240929_195621.jpg20240929_195610.jpg
20240929_195559.jpg20240929_195543.jpg

এরপর কাঁটা অংশের একটা সাইডে গ্লু লাগিয়ে একটার সাথে একটা জোড়া লাগিয়ে নিয়েছি । এভাবে করে প্রত্যেকটা জোড়া লাগিয়ে নিয়েছে এবং মাথার দিকে একটু কোনার মত অংশ তৈরি হয়েছে ছবিতে দেখতেই পাচ্ছেন ।

20240929_195530.jpg20240929_195516.jpg
20240929_195458.jpg20240929_195430.jpg

এরপর মাথার যে বাড়তি অংশটুকু ছিল সেটি কাঁচি দিয়ে কেটে দিয়েছি । তারপর ওপরের দিকে একটু ভাঁজ দিয়ে ভেঙ্গে দিয়েছি । আগে থেকে যে দাগগুলো দেয়া ছিল সেই দাগ বরাবর ভেঙে দিয়েছি । তারপর আরো একটি কাগজ নিয়ে একই রকম ভাবে ভাঁজ দিয়ে নিয়েছি । এরপর মাথার সাইডে একটু দাগ দিয়ে সে অংশ কাঁচি দিয়ে কেটে দিয়েছি ।

20240929_195419.jpg20240929_195408.jpg
20240929_195356.jpg20240929_195328.jpg

এরপর দেখুন খোলার পরে টুপির সাইডের অংশ তৈরি হয়েছে । সে অংশটি নিয়ে আগে থেকে বানিয়ে রাখা ঐ গোলটার মাঝখানে বসিয়ে দিয়েছি । তারপর লম্বা আরো একটি কাগজ নিয়ে একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240929_195319.jpg20240929_195306.jpg
20240929_195256.jpg20240929_195245.jpg

এরপর সেই গ্লু লাগানো কাগজটা নিয়ে টুপির চারপাশ দিয়ে বসিয়ে দিয়েছি । এরপর আরো একটি কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে পাতার মতো এঁকে নিয়েছি । তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এরপর ভাঁজটা খোলার পরে দেখুন সুন্দর দুটি পাতা হয়েছে । পাতা দুটি মাঝখান থেকে জোড়া লাগানো থাকবে এবং সে জোড়ার মাঝে গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240929_195233.jpg20240929_195217.jpg
20240929_195205.jpg20240929_195057.jpg

তারপর দুই সাইড থেকে ভেঙে মাঝখানে জোড়া লাগিয়ে নিয়েছি । তারপর আরও একটি চিকন কাগজ নিয়ে মাঝের অংশে পেঁচিয়ে দিয়েছি । এরপর ক্যাপের এক সাইডে গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি । এই অংশটুকু দিয়েছি একটু ডিজাইন করার জন্য যাতে দেখতে সুন্দর লাগে । এরপর বানানোটা শেষ হয়ে গিয়েছে সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20240929_195041.jpg

20240929_195025.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ক্যাপটি দেখে একেবারে সত্যিকারের ক্যাপের মতো লাগছে। তারপরে দেখলাম যে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের জিনিসগুলো বানাতে অনেক সময় লাগে। তাছাড়া ক্যাপ দেখে বানানো যতটা সহজ মনে হয়েছে ধাপ গুলো দেখে মনে হলো খুবই কঠিন বানানো। সবশেষে খুবই চমৎকার লাগছে দেখতে।

 2 years ago 

ক্যাপটি উপর দিয়ে সহজ লাগলেও এটি বানানো অনেক কঠিন ছিল অনেক সময় নিয়ে বানাতে হয়েছে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুবই চমৎকার একটি ক্যাপ তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি ক্যাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু সত্যি কিন্তু রঙিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিসই বেশ ভালো লাগে। আপনার আজকের বানানো হেড ক্যাপটিও কিন্তু দারুন ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বানানো ক্যাপটি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এরকম জিনিস তৈরি করতে ভালোই লাগে।কাগজ দিয়ে এরকম জিনিস তৈরি করার সময় ছোটবেলার কথা মনে পড়ে যায়।যাইহোক আজকে আপনি রঙিন কাপড় ব্যবহার করে খুব সুন্দর একটি ক্যাপ তৈরি করেছেন।যা দেখতে খুবই সুন্দর হয়েছে।রঙিন কাগজ দিয়ে ক্যাপ তৈরির পদ্ধতি গুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন,এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলে একটা জিনিস বানানো দেখে একেক সময়ের কথা মনে পড়ে যায়। রঙিন কাগজের তৈরি ক্যাপটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ক্যাপ তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ক্যাপ দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের চারপাশের টুপিওয়ালা ক্যাপ ছোট বাচ্চাদের মাথায় দিলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে ক্যাপ ষ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের জিনিস পেলে আসলেই ছোট বাচ্চারা খুব খুশি হয়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ক্যাপ তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার কাগজ দিয়ে বানানো ক্যাপটি আপনার কাছে চমৎকার লেগেছে যেনে আমারও খুব ভালো লাগছে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কি সুন্দর টুপি তৈরি করেছেন। দেখতে একদম আসল টুপির মত হয়েছে। অসাধারণ শিল্পকর্মের প্রকাশ ঘটিয়েছেন আপনার এই কাজে। খুব সাধারন জিনিস দিয়ে কত অসাধারণ সব কাজ করা যায় তা আপনাদের এই কাজগুলি দেখলে বোঝা যায়। সৃজনশীলতার নান্দনিক প্রকাশ।

 2 years ago 

হঠাৎ করে দেখলে সত্যি কারের টুপি মনে হয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ক্যাপটি বানাতে আপনার অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে আপু। এই ধরনের ছোট ছোট জিনিস গুলো বানাতেই বেশি সময় লাগে। তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আসলে আপু এই কাজগুলো করতে অনেক সময় লাগে ছোট ছোট কাজগুলো অনেক সময় নিয়ে আমি করেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38