বৃষ্টির ভিতর টং দোকানে চা খাওয়ার মজা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে বৃষ্টিতে ভিজে টং দোকানে চা খাওয়ার বিশেষ মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি । বৃষ্টির দিনে চা খাওয়ার মজাই আলাদা আর রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে আমার কাছে সবসময় ভালো লাগে । আমি যখনই নিচে নামি তখনই রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার চেষ্টা করি । বিশেষ করে গরুর দুধ দিয়ে ওরা খুব মজা করে চা তৈরি করে সেই চাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে । আর কনডেন্স মিল্ক দিয়ে যে চা বানানো হয় সেটা আমি কখনোই খাই না কারণ সেটা অতিরিক্ত মিষ্টি থাকে খেতে ভালো লাগে না । এজন্য আমার বাসা থেকে নিচে নামলেই কিছু চায়ের দোকান আছে এবং সেখানে একটা নির্দিষ্ট দোকান থেকে আমি সবসময় চা খাওয়ার চেষ্টা করি ।

20240904_190752.jpg


সেদিন বাসা থেকে বের হয়েছিলাম এবং ওয়েদারটা খুব ভালো ছিল । আর সন্ধ্যার পর পর আমরা বের হয়েছিলাম । নিচে শপিংমলে কিছু কাজ ছিল এবং কিছু ওষুধ কেনার দরকার ছিল । শপিংমলের কাজ কাম শেষ করে ওষুধ কেনার উদ্দেশ্যে রাস্তায় বের হয়েছি এবং ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে রাস্তায় বের হয়েছি অমনি ঝরঝর করে বৃষ্টি শুরু হয়েছে । প্রথমে ভেবেছিলাম হালকা বৃষ্টিতে দাঁড়িয়ে চা খেতে পারবো কিন্তু চায়ের দোকানের কাছে আসতে না আসতে বৃষ্টি প্রচণ্ড জোরে শুরু হয়ে গিয়েছে । একটা সিঁড়ির নিচে দাঁড়িয়েছি তারপরও দেখছি বৃষ্টি থামেনা এরপর ভিজতে ভিজতে চায়ের দোকানে এসে পড়লাম । সেখানে একটু বসার জায়গা ছিল সে জায়গাটাতে বসে চায়ের জন্য অপেক্ষা করছি । এর ভেতরে বৃষ্টি আরো জোরে এসেছে সেখানে বসা যাচ্ছিল না । পরে একটু ভেতরে গিয়ে বসলাম এবং ওরা চা-টা বানিয়ে দিল । সত্যি বৃষ্টিতে ভিজে বসে বসে চা খাওয়ার অন্যরকম একটা মজা ছিল ।

20240904_190814.jpg


আমি ইচ্ছে করেই একটু ভিজতে ভিজে চা খেয়েছি । বৃষ্টিতে ভিজতে আমার কাছে সব সময় ভালো লাগে । ইদানিং তো বৃষ্টিতে ভেজার সুযোগই হয়ে ওঠে না । আগে যখন ফরিদপুর বাসায় থাকতাম তখন সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে যেতাম । সেই ছোটবেলায় আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা ছিল সেই রাস্তায় আমরা কয়েকজনের মিলে বৃষ্টিতে ভিজতাম এবং ছাদে গিয়েও বৃষ্টিতে ভিজতাম । যতক্ষণ পর্যন্ত বৃষ্টি নামতো ততক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ভিজতে থাকতাম । সেই দিনগুলো এখন খুব মিস করি । ফরিদপুর গেলে যদি বৃষ্টি শুরু হয় এখনই আমরা বৃষ্টির ভিতর ভেজা শুরু করে দেই । এইতো কয়দিন আগেও কয়েকজন মিলে আমরা ছাদে বৃষ্টিতে গোসল করেছি । যদিও এখনকার বৃষ্টিতে ভেজা একটু মুশকিল । কারণ ঘন ঘন বিদ্যুৎ চমকায় ভয় লাগে এখনকার বৃষ্টিতে ভিজতে । তারপরও সুযোগ পেলে কি আর আমরা ছাড়ি ।

20240904_190756.jpg


এরপর চা খাওয়া শেষ হলো এবং আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু বৃষ্টি কিছুতেই থামছিলোনা বৃষ্টি হালকা একটু থামতে আমরা রাস্তায় বের হলাম । ভেবেছিলাম বৃষ্টিতে না ভিজে চলে যেতে পারবো কিন্তু রাস্তায় নামার সাথে সাথেই দেখলাম বৃষ্টি যতটা কম ভেবেছিলাম ততটা কম নয় অনেক জোরেই নামছিল । সেই বৃষ্টির ভিতর দ্রুত হেঁটে বাসায় চলে আসলাম । বাসায় এসে দেখি একেবারে ভিজে গিয়েছি । আমার কাছে কিন্তু ভালই লেগেছে কারণ বৃষ্টিতে ভেজাও হলো আবার চাও খাওয়া হলো । অনেকদিন পরে সময়টা সত্যি খুব ভালো লেগেছিল ।

20240904_190744.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কনডেস্ক মিল্কের চা আমারও ভালো লাগে না। আসল গরুর দুধের স্বাদ কখনোই পাওয়া যায় না। চমৎকার লাগল আপনার পোস্ট টা। সত্যি বৃষ্টিতে ভিজে টং দোকানে চা খাওয়ার মজা অনূভুতি পুরোটাই আলাদা। এটা সবাই বুঝতে পারবে না। ভালো লাগল আপনার পোস্ট টা দেখে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বৃষ্টির ভিতর এরকম মজার চা খেতে কিন্তু ভালো লাগে । ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য ।

 2 years ago 

বৃষ্টির দিনে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার অনুভূতি অন্যরকম আপু। আপনার চা খাওয়ার মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো। সত্যি এমন মুহূর্ত অনেক ভালোলাগার। ধন্যবাদ বৃষ্টির ভিতরে টং দোকানে চা খাওয়ার মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি তো মাঝে মাঝেই রাস্তার উপর দাঁড়িয়ে চা খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে ।

 2 years ago 

এরকম সুন্দর ওয়েদারে রাস্তায় দাঁড়িয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগবে। বাহিরের এরকম চা আমার নিজের কাছেও খেতে খুব ভালো লাগে। বৃষ্টির সময় যদি গরম গরম চা এভাবে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে করতে খাওয়া হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। বৃষ্টির সময় চা খাওয়ার মজাটা হয় একেবারে আলাদা। আপনার চা খাবার মুহূর্তটা আমি ভালোভাবেই উপভোগ করার জন্য চেষ্টা করেছি আপু। সত্যি অনুভূতিটা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

সত্যিই আপু সেদিন বৃষ্টির ভিতর দাঁড়িয়ে চা খাওয়ার ফিলিংসটা আসলেই অন্যরকম ছিল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.077
BTC 65801.09
ETH 1737.85
USDT 1.00
SBD 0.42