অরিগ্যামি : $puss বুক মার্ক অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240928-WA0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর $puss বুক মার্ক অরিগ্যামি তৈরি।

ইতিমধ্যে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছে $puss. আর তাইতো এখন শুধুমাত্র পোস্ট করতে গেলেই এই সাবজেক্ট ছাড়াও অন্য কিছুই খুঁজে পাই না তাই জন্য যখনই অরিগ্যমি তৈরি করতে বসলাম তখনই যেন $puss ছাড়া অন্য কিছু দেখতেছি না। তো আমি ভাবলাম একটু ভিন্নভাবেই তৈরি করি। তাই জন্য $puss নিয়ে বুক মার্ক তৈরি করলাম। এগুলো কিন্তু তৈরি করতে যেমন ভালো লেগেছে, তেমনি দেখতেও ভীষণ সুন্দর দেখাচ্ছে। বলতে গেলে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আশা করি আমরা সবাই যদি একসাথে $puss এর পাশে থাকে তাহলে সবাই এগিয়ে যেতে পারবো।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240928-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চার পাঁচ সমান একটা কাগজ নিয়ে নিলাম।এরপর এই কাগজটাকে কোনা করে ভাঁজ করে নিলাম। এরপর সমান করেও একটা ভাঁজ করে নিলাম।

IMG_20240928_102541.jpg

ধাপ - ২ :

এরপরের মাঝখানের অংশটায় ভাঁজ করে ভেতরের অংশে দিয়ে সমান করে নিলাম।

IMG_20240928_102558.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটা অংশ উপরের দিকে উঠিয়ে নিলাম।

IMG_20240928_102619.jpg

ধাপ - ৪ :

এরপর দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে এরপর আবারও সামনের অংশে দুইটা অংশ বের করে নিলাম।

IMG_20240928_102637.jpg

ধাপ - ৫ :

এরপর ওই অংশ দুইটাকে দুই দিকে বের করে নিলাম।

IMG_20240928_102654.jpg

ধাপ - ৬ :

এরপর নিচের অংশটা ভাঁজ করে মাঝখানের অংশে চোখ মুখের অংশগুলো এঁকে নিলাম।

IMG_20240928_102727.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240928-WA0001.jpg

IMG-20240928-WA0005.jpg

IMG-20240928-WA0000.jpg

IMG-20240928-WA0002.jpg

IMG-20240928-WA0003.jpg

IMG-20240928-WA0004.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে $puss এর বুকমার্কটি তৈরি করলেন আপু।দেখতে দারুন হয়েছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে বুকমার্কটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম বুকমার্ক গুলো যারা বই পড়ে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

 2 years ago 

পুস কয়েনের বুকমার্ক অরিগামি তৈরি করে আমাদের মাঝে আপনি দেখিয়েছেন। আপনার এই বুকমার্ক অরিগামিটা দেখে একটা ধারণা পেলাম কিভাবে খুব সহজেই কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করা যায়। অনেক অনেক ভালো হয়েছে দেখে যেন আইডিয়া পেয়ে গেছি আমি। পোস্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর অরিগ্যামি তৈরি করতে পেরে আমার অনেক ভালো লাগছে। চেষ্টা করেছি পুস কয়েনের বুকমার্ক তৈরি করার জন্য।

 2 years ago 

$PUSS ব্যাপক শোরগোল তৈরি করে ফেলেছে। আশাকরি আমরা এভাবেই এগিয়ে যাবো।
আপনার কাজগুলো বরাবরই দারুন হয়, বুকমার্ক দারুন ছিল 👍

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আমরা এভাবেই এগিয়ে যাবো।

 2 years ago 

Puss বুকমার্ক এর খুব সুন্দর অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। বুকমার্ক গুলো বেশ কিউট লাগছে দেখতে। বিশেষ করে হলুদ রংয়ের টা অনেক বেশি ভালো লাগলো দেখে। আপনি চমৎকারভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর করে বুকমার্ক তৈরি করে তুলে ধরার চেষ্টা করলাম, যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 2 years ago 

আপনি বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুস বুকমার্ক অরিগ্যামিটি দেখতে অনেক কিউট লাগছে।কালার কম্বিনেশন গুলো অনেক দারুন ছিল।প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আমার তৈরি পুস বুকমার্ক অরিগ্যামি দেখতে কিউট লাগছে শুনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে $puss এর অরিগ্যামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এখন তো puss রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে আমাদের। ঠিকই বলেছেন সব কিছুতে এখন puss আর pussযা ভাবছি শুধু puss। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবকিছু এখন পুসকে ঘিরে। তাই চেষ্টা করলাম পুস বুকমার্ক তৈরি করার জন্য।

 2 years ago 

এই ধরনের সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা আজকের এই অরিগ্যামি আমার তো দারুন পছন্দ হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে। ভাঁজে ভাঁজে দক্ষতাকে কাজে লাগিয়ে এগুলো তৈরি করার পর, উপস্থাপনার মাধ্যমে শেয়ার করা কিন্তু কষ্টকর। আপনি এত সুন্দর করে তৈরি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আশা করছি এরকম সুন্দর হাতের কাজ সব সময় শেয়ার করবেন।

 2 years ago 

আসলেই এগুলো অনেক কিউট লাগছে। ঠিক বলেছেন এগুলো তৈরি করা কষ্টকর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63769.82
ETH 1868.77
USDT 1.00
SBD 0.38