You are viewing a single comment's thread from:
RE: ওয়েব সিরিজ রিভিউ: হোস্টেজেস ( সিজন ২: পর্ব ৬ )
দেখতে দেখতে হোস্টেজেস ওয়েব সিরিজটার প্রথম সিজন শেষ হয়ে দ্বিতীয় সিজনের ছয়টা পর্ব শেষ হয়ে গেলো। দাদা এই ওয়েব সিরিজের বেশ কয়েকটা পর্বে রিভিউ আমার পড়া হয়েছে। তবে এই পর্বের আগের কয়েকটা পর্ব দেখা হয়নি। এই পর্বের নামটা কিন্তু পর্বের সাথে ভালোভাবেই মিলেছে। পৃথ্বী মুখোশ পড়ে থাকার কারণে ওই লোকটা দেখছি তাকে চিনতে পারিনি। কিন্তু পৃথ্বী তো তাকে বেশ ভালোভাবেই চিনে গিয়েছে। যেহেতু তার মুখে কোনো কিছু ছিল না এজন্য। তার সামনে কি পৃথ্বী নিজের পরিচয়টা দিবে নাকি দিবে না, এটা জানার জন্য অনেক আগ্রহ জন্মেছে। দাদা আশা করছি আপনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে পরবর্তী পর্বটা শেয়ার করে নিবেন। কি হয় তা আশা করছি পরবর্তী পর্বগুলোতে ভালোভাবেই বুঝতে পারবো। ধন্যবাদ এই পর্বটার রিভিউ সুন্দর ভাবে ভাগ করে নেওয়ার জন্য।