You are viewing a single comment's thread from:
RE: ক্ষমা করার দিন // World Forgiveness Day
ক্ষমা করার যে দিবস রয়েছে এটা আমি আজকেই আপনার কাছ থেকে জানতে পারলাম দিদি। তবে আপনার কাছ থেকে এটা জানতে পেরে অনেক বেশি ভালোই লেগেছে। আমি তো মনে করি ক্ষমা যে কোনো সময় করা যায় এটার কোনো দিবস লাগেনা। মনে রাগ পুষে না রেখে অন্যকে ক্ষমা করে দেওয়াই ভালো বলে আমি মনে করি। অনেক সুন্দর করে আপনি আজকে ক্ষমা করা নিয়ে পুরো লেখাটা লিখেছেন। এটা দেখলে সবাই ক্ষমা করে দেওয়ার জন্য আরো উৎসাহিত হবে।
ঠিক বলেছেন আপু। ক্ষমা তো যে কোন সময়েই করা যায়, কোন নির্দিষ্ট দিন-ক্ষণ লাগে না। তবে বিশ্বব্যাপী নির্দিষ্ট দিন ডেডিকেটেড করে সেই ক্ষমা করাকে আরো বেশি ফোকাস করা হয়, উৎসাহিত করা হয়। আমাদের যেমন আনুষ্ঠানিক ভাবে সকলের কাছে ক্ষমা চাইতে অনেক আনইজি লাগে, কিন্তু বাহিরের অনেক দেশেই এই বিশেষ দিনে সবাই সবার কাছে ক্ষমা চায় ও, আবার ক্ষমা করেও দেয় অনেক কিছু।আপনার মূল্যবান মতামত এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।