You are viewing a single comment's thread from:

RE: অনু গল্প-অচেনা অতিথি||

in আমার বাংলা ব্লগ2 years ago

অনেক সুন্দর একটা অনুগল্প আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটার প্রথম দিকে পড়তে আমার কাছে খুব ভালোই লেগেছে। কিন্তু শেষটা পড়ে সত্যি খুব খারাপ লেগেছে নিজের কাছেই। অচেনা একটা মানুষ কতই না আপন হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়াটা অয়ন মেনে নিতে পারছে না বুঝতেই পারছি। অয়ন হয়তো মনে মনে তাকে নিয়ে অনেক কিছুই ভাবতো। সে হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে এরকম কিছুই মনে করতো। কিন্তু শুভ্রার ছোট বোন সব কিছু বলার পর সে বুঝতে পেরেছে পুরো বিষয়। অয়নের মত শুভ্রাও অয়নকে খুব ভালোবাসতো। কিন্তু মরণব্যাধি ক্যান্সার এসে নিমিষে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আজ অয়নের অনেক ভক্ত থাকলেও শুভ্রা তার কাছে নেই। তার শূন্যতা সব সময় থেকে যাবে।

Sort:  
 2 years ago 

আমার লেখা অনুগল্প আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। মাঝে মাঝে ভালোবাসা অপূর্ন থেকে যায়। আর আড়াল থেকে কেউ ভালোবেসে হারিয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37