You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯২

in আমার বাংলা ব্লগ2 years ago

বৃষ্টি ভেজা স্নিগ্ধতায়,
আমি খুঁজেছি প্রশান্তির ছোঁয়া।
নীল আকাশের দিকে তাকিয়ে,
খুঁজে পাই যেন অসীম মায়া।

তোমার হৃদয়ের এক কোণে,
চেয়েছি আমি শুধু হারিয়ে যেতে।
তোমার দিকে তাকিয়ে মুগ্ধতা ছড়িয়ে,
শুধুই চেয়েছি পূর্ণতা পেতে।

সমুদ্রের ঢেউয়ের আকস্মিক মুগ্ধতা,
আমি খুঁজেছি একটু স্নিগ্ধতা।
ভালোবাসার সাগরে ভেসে ভেড়ায়,
আমি চলেছি তোমার মন পাড়ায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37