আসলে ভালোবাসাটা বেশিরভাগই এরকম। মানুষ পাবে না জেনেও সেই মানুষটাকেই ভালোবাসে। আর সেই মানুষটার জন্যই অপেক্ষায় থাকে। আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করতেও রাজি থাকি। অপেক্ষার প্রহর অনেক সুন্দর যদি সেই মানুষটা একসময় ফিরে আসে। আর ফিরে না আসলে জীবনটাই ব্যর্থ জীবনে পরিণত হয়। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যে কবিতাটার টপিক ছিল অনেক বেশি সুন্দর।
এটা ঠিক বলেছেন আপু হয়তো কেউ পাওয়ার আশায় ভালোবাসে না। কাউকে পাওয়ার জন্য হৃদয়ের গভীরে অদ্ভুত রকমের অনুভূতি তৈরি করে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।