You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং || শৈশবের স্মৃতিচারণ: কলম কুড়ানো!

in আমার বাংলা ব্লগ2 years ago

ছোটবেলার এরকম মজার মজার কিছু স্মৃতি রয়েছে যেগুলোর কথা মনে পড়লে এখনো অনেক বেশি হাসি পায়। যদিও এরকম ভাবে কলম কুড়ানোর অভ্যাসটা আমার ছিল না, তবে আমার অভ্যাস ছিল কলম জমানোর। যে কলমগুলো ব্যবহার করতাম সেগুলোর কালি ফুরিয়ে গেলে আমি এক জায়গায় রেখে দিতাম এরকম ভাবে অনেক কলম আমি জমিয়ে ছিলাম। আর সেগুলো দিয়ে অনেক কিছু তৈরি করতাম ছোটবেলায়। আবার আমার ফ্রেন্ডদেরকে বলতাম তাদের কলাম ফুরিয়ে গেলে যেন আমাকে দিয়ে দেয়। আচ্ছা আপনারা তো এত কলম খুঁজতেন এটা ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে কি করতেন??

Sort:  
 2 years ago 

আপু, কুড়িয়ে জমানো কলমগুলো লেখালেখির কাজেই ব্যবহার করতাম। এক্ষেত্রে একটা সুবিধা হতো যে, বাড়িতে আর কলম কিনে দেওয়ার কথা বলতে হতো না। হিহি..🤭🤭

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38