You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: কারাগার ( সিজন ২ - পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা অন্যান্য সব পর্ব গুলোর মতো এই পর্বটার রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ওই সিরিজের মূল পর্বগুলো এখন দেখতে পাচ্ছি দাদা। আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু সামনে এসেছে। এতদিন ধরে ভাবছিলাম ডেভিড কেন ঐ লোকটাকে বের করার জন্য এত চেষ্টা করতেছে। আর আজকে এটা বুঝলাম, যে লোকটাকে সে বের করার চেষ্টা করতেছে ওটা তার বাবা। এতদিন ধরে সে তার মায়ের সম্পর্কে কোন কিছুই জানতো না। এমনকি নিজের মায়ের নামটাও জানতো না। কিন্তু এই পর্বে সে তার মায়ের নাম জানতে পেরেছে। ডেভিডের বাবা তো জানে না ডেবিট তার ছেলে। এখন ডেভিড কি ওই টানেল দিয়ে বাহিরে বের হবে, নাকি তার উকিল বন্ধু তাকে আর তার বাবাকে বাইরে বের করবে। অন্য জেলে যদি ছেলেকে ট্রান্সফার করে দেয় তাহলে তাদের প্ল্যান সাকসেস হবে না। এখন তারা কি বের হতে পারবে কিনা এটাই মূল বিষয়। আর এটা জানার জন্য আমি তো অধীর অপেক্ষায় থাকলাম দাদা। আশা করছি খুব শীঘ্রই পরবর্তী পর্ব টা দেখব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65476.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.38