You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে কালীপুজোর অন্তিম পর্ব চলে আসলো। প্রত্যেকটা পর্ব আমার দেখা হয়েছে সত্যি অনেক ভালো লাগতেছে এখন। ভোর চারটায় শেষ প্যান্ডেলটা দেখে বাড়ি ফিরেছিলেন। এই প্যান্ডেলটা ছিল সবথেকে বেশি অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই প্যান্ডেলের আলোকচিত্র গুলো দেখেই তো আমি চোখ ফেরাতে পারছিলাম না দাদা। আদিবাসীদের নিয়েই প্যান্ডেলটা করা হয়েছে। আদিবাসীদের মতো করে অনেকগুলো মূর্তি তৈরি করেছে দেখছি। মূর্তিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। বিভিন্নভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় বসে থাকা অবস্থায় আদিবাসীদের মূর্তি তৈরি করা হয়েছে। আর আপনি ভিন্ন ভিন্নভাবে অনেকগুলো ফটোগ্রাফি করেছেন। আসলে দাদা এটা কিন্তু সত্যি প্রত্যেকটা মূর্তি একেবারে পারফেক্ট হয়েছে। আর আপনি এত সুন্দর করে এই প্যান্ডেলের আলোকচিত্র গুলো শেয়ার করেছেন দেখেই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্যান্ডেলের আলোকচিত্র গুলো সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58512.26
ETH 1565.93
USDT 1.00
SBD 0.38