You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: রক্তবীজ

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা আপনি প্রতিনিয়তই আমাদের মাঝে সুন্দর সুন্দর মুভির রিভিউ শেয়ার করেন দেখে আমার কাছে খুব ভালো লাগে। মুভি খুব একটা আমার দেখার সময় হয়না ব্যস্ততার কারণে, তবে মাঝেমধ্যে দেখি। মুভি না দেখলেও আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে অনেকগুলো মুভির রিভিউ পড়েছি। আর রিভিউগুলো পড়লে মুভি তো দেখাই লাগেনা। কারণ আপনি সুন্দর করে পুরো কাহিনীটা রিভিউর মাধ্যমেই তুলে ধরে থাকেন। রক্তবীজ মুভিটা অনেক সুন্দর ছিল। ওই দুই মহিলাকে তারা তো দেখছি একেবারে চিনতেই পারেনি। তাদের আসল রুপ কি এটা বুঝতেই পারেনি কেউ। ভালো মানুষ সেজে ছিল তারা শুধু। বিসর্জনের দিন ধামাকা দেওয়ার জন্য একজন মহিলা আর তার ছেলেকে এখানে হায়ার করা হয়েছে এটা বুঝতে পেরেছি। ভুলবশত ব্লাস্ট হয়নি শুধুমাত্র তাদের সতর্কতার কারণে। রিক্স নেয়নি বিষয়টা ভালো ছিল। কারণ পুরো বডিতে যেহেতু বোমা ছিল, তাই এটা রিস্কের ব্যাপার ছিল বটে। কাহিনীটা সহজেই জেনে নিলাম দাদা রিভিউর মাধ্যমে। তবুও চেষ্টা করব এটা দেখার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65754.07
ETH 1924.19
USDT 1.00
SBD 0.38