You are viewing a single comment's thread from:

RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১১ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা দেখতে দেখতে কালীপুজোর ১১ তম পর্ব শেষ হয়ে গিয়েছে। কালীপুজোর প্রত্যেকটা পর্ব আমার দেখা হয়েছে। প্রত্যেকটা পর্বের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানের সুন্দর সুন্দর প্যান্ডেলের আলোকচিত্র দেখতে পেয়েছি। দাদা আপনি আজকে ১১ তম পর্বের মাধ্যমে চন্ডীগড় ইউনাইটেড এথেলেটিক ক্লাব এর অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র সবার মাঝে শেয়ার করেছেন। মধ্যমগ্রাম থেকে তোলা এই সুন্দর ফটোগ্রাফি গুলো সত্যিই একেবারে আকর্ষণীয় ছিল। এটার সাজানোর থিম ছিল অনেক বেশি সুন্দর যদিও থিমের নামটা জানি না। কিন্তু ফটোগ্রাফি এবং সাজানো দেখে অনুমান করলাম। রাতের বেলায় দেখছি অনেক কম মানুষ ছিল। আর এটার মধ্যে গিটারের থিমগুলোকে সুন্দর করে তুলে ধরা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আর দাদা আপনাদের মায়ের মূর্তি সহ অন্য সব সকল মূর্তিগুলোকেও সুন্দর করে সাজানো হয়েছে, দেখে আমার কাছে মূর্তির ফটোগ্রাফি দেখতেও অসম্ভব ভালো লেগেছে। লাইটিং টাও কিন্তু অনেক সুন্দরভাবে করেছে। মূর্তিগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কালার দিয়েছে। সব মিলিয়ে দাদা আপনার আজকের এই পোস্টটা আমি যত দেখছিলাম, আমার কাছে ততই খুব ভালো লাগছিল। সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আর ১২ তম পর্বের জন্য তো অধীর অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38