You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ১৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দুর্গা পুজো ২০২৩ এর প্রত্যেকটা পর্ব আমি দেখেছি বেশ ভালোভাবে, আর ১৩ তম পর্বের জন্য অপেক্ষায় ছিলাম। আর আজকে ১৩ তম অপূর্ব আপনি সুন্দর করে শেয়ার করার কারণে পুরোটা পড়তে পারলাম। আর পড়তে পেরে খুবই ভালো লেগেছে। দাদা বুঝতেই পারতেছি দুর্গাপুজোর সময় আপনি অনেক জায়গায় গিয়েছিলেন। যেগুলোর প্যান্ডেলের আলাদা আলাদা ফটোগ্রাফি করেছেন, এখন আমাদের মাঝে পর্বের মাধ্যমে শেয়ার করতেছেন। বনগাঁর টালি খোলার দিকে অবস্থিত একটি ক্লাবের ফটোগ্রাফি নিয়ে আজকে সবার মাঝে শেয়ার করলেন। আর এই ক্লাবটির নাম এগিয়ে চলো সংঘ। আর এইটার থিমটাও দেখছি এক ভিন্ন রকমের ছিল। দুবাইয়ের মিরাক্কেল হাউস থিমের উপর এটা করেছে। আর এরকম সুন্দর এবং আকর্ষণীয় লাইটিং দেখে তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সত্যি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত ছিল। নিশ্চয়ই দাদা আপনি আরো অনেকগুলো পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী পর্ব গুলোর মাধ্যমে আরো ভিন্ন ভিন্ন কয়েকটা প্যান্ডেলের ফটোগ্রাফি দেখতে পাবো আশা করছি। এখন অধীর অপেক্ষায় থাকলাম তাহলে পরবর্তী পর্বগুলো দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39