You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: পর্ণশবরীর শাপ ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি আজকে অনেক সুন্দর করে পর্ণশবরীর শাপ ওয়েব সিরিজের তৃতীয় পর্ব সবার মাঝে শেয়ার করেছেন। আর দেখছি এই পর্বটার নাম ছিল লজ্জা করছে। এই ওয়েব সিরিজের প্রথম দুইটা পর্ব পড়েছিলাম। এই জন্য তৃতীয় পর্ব পড়ার জন্য অপেক্ষায় ছিলাম। এর আগের পর্ব দেখেছিলাম অর্নার এরকম আচার-আচরণ দেখে তারা ভাদুড়ী নামের একটি লোকের সাথে যোগাযোগ করেছিল। যিনি এই সকল সমস্যার সমাধান করে থাকে। এখন তো দেখছি ওই লোকটা এসেছে। কাঠের মেঝেতে নখ দিয়ে আঁচড়ানোর বিষয়টা এখনই স্পষ্টভাবে বুঝতে পারলাম দাদা। অর্নার ভেতরে যে আত্মাটা রয়েছে সে এই সব রকমের কাজগুলো করতেছে। আর এখন তো দেখছি গৌরবের ওই বন্ধুটা যে মহিলাটিকে দেখে চমকে গিয়েছিল, সে হঠাৎ করে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর এখন দেখতেছি ওই মহিলাটি পেছনে ছিল। আত্মার রূপের মহিলাটি কি করে এটাই ভাবতেছি এখন। এখন গৌরবের বন্ধু আত্মার মুখোমুখি হতে যাচ্ছে, এরপর তার কি হবে এটা ভেবে ই চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত কি হয় এটা দেখার অপেক্ষায় থাকলাম দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39