You are viewing a single comment's thread from:

RE: হ্যাপি নিউ ইয়ার ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের। সত্যি দেখতে দেখতে ২০২৩ সালটাও চলে গিয়েছে আমাদের মাঝ থেকে। ক্যালেন্ডারের বারোটা মাস অতিক্রম হয়ে গিয়েছে কিভাবে এটা বুঝতেই পারিনি। গতকাল রাত থেকে চারিদিকে শুধু হ্যাপি নিউ ইয়ার এর উৎসব চলতেছে। এই আনন্দটা প্রত্যেকটা মানুষের ভেতর ১-২ মাস থাকবে। ক্যালেন্ডার থেকে ২০২৩ সালটা উঠিয়ে ২৪ সালটাকে বসানো হয়েছে, এই বিষয়টা সত্যি অনেক বেশি দারুন ছিল দাদা। ছেলেটা অনেক সুন্দর করে ২৩ সালটা উঠেছে। আর এরই মধ্যে ২৪ সালটা চলে আসলো। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর আপনি যদি ম্যান্ডেলা আর্ট করার জন্য বসতেন তাহলে অনেক বেশি সময় লেগে যেত। তাই আপনি একটু কম সময়ের ভেতরে অঙ্কন করার জন্য, এটা বেছে নিয়েছেন দেখে ভালো লেগেছে। happy new year 2024 লেখাটা ভিন্ন ভিন্ন কালার দিয়ে রং করার কারণে বেশি সুন্দর লাগছিল। পুরোটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে দাদা। যেটা দেখে আমি এক নজরে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে ছিলাম। আসলে আপনারা আর্ট গুলো দেখলে আমার চোখ ফেরাতেই ইচ্ছে করে না একেবারে। নতুন বছরের জন্য এরকম একটা আর্ট করে শেয়ার করেছেন দেখেই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39