You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: দ্যা ভ্যাকসিন ওয়ার

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি আজকে অনেক সুন্দর একটা মুভির রিভিউ পোস্ট করেছেন। আমার কাছে কিন্তু এই রিভিউটা পড়তে সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ বাস্তবতাকে এই মুভির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যার কারনে এই মুভিটার রিভিউ পোস্ট পড়ার সময় একেবারে বাস্তবিক কাহিনী পড়া হচ্ছে এরকমটাই আমি মনে করেছিলাম। এই মুভিটা মুক্তি পেয়েছে খুব একটা দেরি হয়নি দেখতেছি। দাদা এই মুভিটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি, যার কারণে আমি ভাবতেছি এই মুভিটা অবশ্যই দেখবো। এই মুভিটার কাহিনী মূলত ভ্যাকসিন নিয়ে করা হয়েছিল। কিছু কিছু মানুষ রয়েছে এই বিষয়ের দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আবার কিছু কিছু মানুষ অন্যদের জীবন বাঁচানোর চেষ্টা করছে। অনেক বাধা বিপত্তির পরে কো ভ্যাকসিন এর স্বীকৃতি হয়েছিল, এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে দাদা। পরবর্তীতে সমস্ত এশিয়ার দেশগুলোতেও এটা পাঠানো হচ্ছিল। এরকম বিষয়গুলো দেখলে খুব ভালোই লাগে। একেবারে বাস্তবিক বিষয়গুলো পুরো মুভিটার মধ্যে রয়েছে। সত্যি দাদা পুরোটা যখন পড়ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। অসম্ভব দারুন ছিল সম্পূর্ণটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38