You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: ব্রহ্মদৈত্য

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি তো আমার মনের মত একটা মুভির রিভিউ পোস্ট করেছেন। এই মুভিটির নাম ছিল দেখছি ব্রহ্মদৈত্য। এই মুভিটা যদিও আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সর্বপ্রথম দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগলো। দাদা আপনি রিভিউ গুলো অনেক সুন্দর করে লিখে থাকেন, যার কারণে সম্পূর্ণ কাহিনীটা জানা যায়। আর আপনার মুভি গুলোর রিভিউ পড়লে তো মুভি আর দেখাই লাগেনা। কারণ পুরো কাহিনীটা রিভিউর মাধ্যমেই জেনে যাই। তবে যাই হোক এই মুভিটার কাহিনী কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অনিন্দ ওই ব্রহ্মদৈত্যকে কন্ট্রোল করতে পারেনি, এজন্যই তার জীবন বিপন্ন হয়ে উঠেছিল। আর এই কাজের জন্য মারা গিয়েছিল। সায়ানিও দেখছি ওয়েবসাইট থেকে নিজের স্বার্থের জন্য ওই ব্রহ্মদৈত্যটা অর্ডার করেছিল। সেই সবকিছু জানত, তবুও সে অর্ডার করেছিল। তবে দেখছি সে কন্ট্রোল করতে পেরেছিল ওই ব্রহ্মদৈত্যটাকে। আর সায়ানি সেই প্রথম কাস্টমার, যে ব্রহ্মদৈত্য টাকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছে। এতে কিন্তু তার প্রাণেরও ঝুঁকি ছিল। কিন্তু সে পেরেছে ওই ব্রহ্মদৈত্যকে কন্ট্রোল করতে। যাই হোক দাদা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সবার মাঝে পুরো রিভিউটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38