You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( পর্ব ৬ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা দুর্গা পুজোর আরো অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পেলাম ষষ্ঠ পর্বের মাধ্যমে। এর আগের পর্বগুলোর মাধ্যমেও অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পেয়েছিলাম, যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। আর আজকের এই পর্বের মাধ্যমে এত দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো দাদা। অনেক জায়গায় গিয়েছিলেন দেখছি। আর অনেক আলাদা আলাদা মন্ডপের ফটোগ্রাফি করেছেন। পঞ্চম পর্বে হিন্দুস্তান ক্লাবের যে আলোকচিত্র শেয়ার করেছিলেন, সেগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। আর আজকে আরেকটা স্থানের আলোকচিত শেয়ার করেছেন যেগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছিল দেখছি। গেটের সৌন্দর্যটা নিশ্চয়ই আরো বেশি সুন্দর ছিল দাদা ? ত্রিধারা সম্মিলনী ক্লাব দক্ষিণ কলকাতার অনেক বছর ধরে চলে আসতেছে এটা জেনে ভালো লাগলো। আর এখন ৭৭ বছর পদার্পণ করেছে, এটা জেনে তো আরো ভালো লেগেছে। দেখা যাক পরবর্তীতে আর কত সুন্দর সুন্দর আলোকচিত্র দেখতে পাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38