You are viewing a single comment's thread from:

RE: বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠান এবং বিয়েতে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি তো দেখছি বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান এবং বিয়েতে গিয়ে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন। ব্ল্যাকস দাদার বিয়ের আয়োজনটা বেশি ভালোই করা হয়েছিল দেখছি। সবাই মিলে নিশ্চয়ই অনেক আনন্দঘন মুহূর্ত পার করেছিলেন। বরযাত্রী হিসেবে তাহলে অনেক মানুষ গিয়েছিল যেহেতু দশটা গাড়ি ভাড়া করা হয়েছিল। বন্ধুর বিয়েতে মজা করবেন না এটা কিভাবে হয়। তাইতো অনেক ভালো সময়ই পার করেছিলেন সবাই একসাথে এবং অনেক আনন্দ করেছিলেন। এটা ঠিক কথা বন্ধুর বিয়ে মানেই হচ্ছে অন্যরকম, আনন্দ অনুভূতি মনের ভেতর কাজ করে তখন। ফটোশুট ও বেশ ভালোই করেছিলেন বুঝতে পারছি। যেহেতু কিছুক্ষণ পর পর শুধু বলছিলেন, ছবি তুলেছিলেন। অনেক রাত হয়ে গিয়েছিল দেখছি, খাওয়া দাওয়া করতে করতে। যাইহোক সবকিছুই সম্পন্ন করে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন। নিশ্চয়ই প্রত্যেকটা মুহূর্ত আনন্দের ছিল যেহেতু বন্ধুর বিয়ে। ব্লাকস দাদা এবং স্বাগতা দিদির জন্য ও দোয়া করি, যেন ওনারা ওনাদের দাম্পত্য জীবনের সুখী হয়। ধন্যবাদ দাদা আপনার কাটানো মুহূর্তটা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37