You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: শেষ অঙ্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আজকেও আপনি অনেক সুন্দর একটা মুভির রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা খুবই সুন্দর ছিল। আমার কাছে মুভির রিভিউ পড়তে খুবই ভালো লাগে। আপনি সবসময় আমাদের মাঝে অনেক সুন্দর করে মুভির রিভিউ শেয়ার করেন, যেগুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি। সুধাংশু তার প্রথম স্ত্রীকে নিজের হাতে মেরে ফেলেছে, এটা সে শুরু থেকে না স্বীকার করলেও পরবর্তীতে নিজের মুখে বলে দিয়েছিল। আসলে এরকম ভাবে যদি একটা মানুষকে মারা হয়, তাহলে কেউই বুঝতে পারবে না এটা আত্মহত্যা নাকি খুন। তাইতো সুধাংশু তার স্ত্রীকে মেরে ট্রেনের রাস্তায় রেখে দিয়েছিল আর এটা সে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিয়েছিল। রহস্যে ঘেরা এরকম মুভি গুলো দেখতে ভালো লাগে অনেক বেশি। তবে এই রহস্য ফাঁস হয়ে গিয়েছিল এটা দেখতে ভালো লেগেছে। উত্তম কুমারের মুভি কখনো দেখা হয়নি, তবে এই মুভিটার রিভিউ পড়ে বুঝতে পারছি তার অভিনয় অনেক সুন্দর। তবে এরকম মুভি গুলো পুরনো হলে ও এমনিতে দেখতে ভালো লাগে। আর আমার কাছে এটা ভালো লেগেছে, তাই ভাবছি সময় পেলে এটি দেখে নেওয়ার চেষ্টা করব আমি। ধন্যবাদ দাদা এত সুন্দর মুভির রিভিউ সবার মাঝে ভাগ করার নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36