You are viewing a single comment's thread from:

RE: এলোমেলো আলোকচিত্র #১৪

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমি সবসময় অনেক পছন্দ করি। আসলে সবুজ শ্যামলে ভরা সুন্দর ধানের চারা দেখতে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আমাদের বাড়ির পেছনের অংশেও এরকম সুন্দর একটা দৃশ্য রয়েছে, যা আমি মাঝে মাঝে উপভোগ করি। আপনার তোলা এই ফটোগ্রাফিটা অনেক সুন্দর ছিল। রাইটিয়া নামক বিভিন্ন ধরনের ফুলটার ফটোগ্রাফিও দারুন ছিল। সাদা কালারের এই ফুলটা হওয়ার কারণে আমার কাছে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। এর পরের ফটোগ্রাফিতে থাকা স্যুপের ফটোগ্রাফি দেখে আমার তো অনেক বেশি লোভ লেগে গিয়েছে। এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। যে কেউ দেখলে ইচ্ছে করবে খেয়ে ফেলতে। তারপরের ফটোগ্রাফি তে থাকা গাঁদা ফুলটা তো আরো বেশি সুন্দর দেখতে। গাঁদা ফুল আমার অনেক পছন্দের, আর এই ফটোগ্রাফি টা দেখে আরো বেশি ভালো লেগেছে। একেবারে শেষের ফটোগ্রাফিতে থাকা ফল গুলোর ফটোগ্রাফি আমার কাছে বিভিন্ন রকমের মনে হয়েছে। এই ফলগুলো আমি আগে কখনো দেখেছি বলে আমার মনে হচ্ছে না। একেবারে নতুন লেগেছে এই ফল গুলো, যার অনেক সুন্দর লেগেছে শেষের ফটোগ্রাফিটিও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38